গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১০ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কিশা ল্যান্স বটমস। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হলেন। রিপাবলিকান প্রার্থী ও ব্যবসায়ী রিক জ্যাকসনকে হারিয়ে জয় পেয়েছেন আটলান্টার সাবেক এই মেয়র।

মঙ্গলবারের (৪ নভেম্বর) নির্বাচনে কিশা ল্যান্স বটমস পেয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ২৮৩ ভোট, যা মোট ভোটের ৫৪ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে, জ্যাকসন পেয়েছেন ১৬ লাখ ৩০ হাজার ৫২ ভোট বা ৪৫ দশমিক ৫২ শতাংশ।

কিশা ল্যান্স বটমসের এই জয়ের মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা জর্জিয়ার গভর্নর পদ ডেমোক্র্যাটদের দখলে গেল। ১৯৯৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটিতে গভর্নর নির্বাচনে জয় পেল ডেমোক্রেটিক পার্টি। ৫৬ বছর বয়সী বটমস এর আগে আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং হোয়াইট হাউসের জনসম্পৃক্ততা কার্যালয়ের পরিচালক হিসেবেও কাজ করেছেন।

নির্বাচনী প্রচারে কিশা ল্যান্স বটমস অর্থনৈতিক বৈষম্য কমানো, স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতা বাড়ানো এবং অঙ্গরাজ্যের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শিক্ষক, অগ্নিনির্বাপণকর্মী ও পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর কথা বলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরও সমালোচনা করেন তিনি।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী জ্যাকসন নিজের বিপুল সম্পদ ব্যয় করে প্রচার চালান। নির্বাচনে ট্রাম্পের সমর্থনও পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কিশা ল্যান্স বটমসের কাছে পরাজিত হন।

সূত্র: রয়টার্স, এপি (স্টারবিয়াকন)

এসি/আপ্র/০৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতি, চাপে ট্রাম্প
০৪ নভেম্বর ২০২৬

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতি, চাপে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন আসনের ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিক ফলাফল...

নির্বাচনে হারলে সব বিলে ভেটো দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প
০৩ নভেম্বর ২০২৬

নির্বাচনে হারলে সব বিলে ভেটো দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজিত হলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের উত্থাপ...

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর
০৩ নভেম্বর ২০২৬

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর

ইসরায়েলের জাতীয় নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ভোট কারচুপি, ঘুষ ও বিদেশি অর্থায়নের...

যে মোরগের লেজের পালক লম্বা হয় ৫০ ফুট
০৩ নভেম্বর ২০২৬

যে মোরগের লেজের পালক লম্বা হয় ৫০ ফুট

পৃথিবীতে নানা প্রজাতির পাখি থাকলেও জাপানের ওনাগাদোরি মোরগ-মুরগি একেবারেই ব্যতিক্রম। বিরল এই প্রজাতির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 9 ঘন্টা আগে