গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি: রাধিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪১ এএম ২০২৬
মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি: রাধিকা
ছবি

ছবি সংগৃহীত

একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল রাধিকা আপ্তের অভিনীত চরিত্রকে। শুধু তা-ই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল তাঁকে। ছবিটির গল্প ও কাজের পরিবেশ—কোনোটিই ভালো লাগেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবিতে কাজ করার সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রাধিকা।

তাঁর মন্তব্য ঘিরে এরই মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাধিকা বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’

শুধু গল্পের বিষয়বস্তু নয়, সহশিল্পীর বয়সের ব্যবধান এবং কাজের পরিবেশ নিয়েও আপত্তি ছিল তাঁর। অভিনেত্রী বলেন, ‘আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।’

রাধিকা ছবিটির নাম প্রকাশ না করলেও তাঁর মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, অভিনেত্রী ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন। ওই সিনেমায় বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা। এ নিয়ে বালকৃষ্ণের অনুরাগীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের ‘লেজেন্ড’। ছবিতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালকৃষ্ণ। তবে চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে ছবিটি করার আগেই তা বলা উচিত ছিল।’

আরেকজন রাধিকার মন্তব্যের সমালোচনা করে লিখেছেন, ‘অভিনেত্রী আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। সেখানে বয়সের ব্যবধান নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। শুধু দক্ষিণী ছবিতে বালকৃষ্ণ বা রজনীকান্তের মতো অভিনেতাদের বয়স নিয়ে আপত্তি করছেন তিনি।’

এসি/আপ্র/০৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলা উইকিপিডিয়ায় অক্টোবরে সর্বাধিক পঠিত পরীমনি
০৭ নভেম্বর ২০২৬

বাংলা উইকিপিডিয়ায় অক্টোবরে সর্বাধিক পঠিত পরীমনি

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির পাতা।...

একদিন সবকিছু সামনে আসবে: তানজিন তিশা
০৭ নভেম্বর ২০২৬

একদিন সবকিছু সামনে আসবে: তানজিন তিশা

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ...

মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক নোরা ভারতে কেন?
০৭ নভেম্বর ২০২৬

মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক নোরা ভারতে কেন?

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে ভারতের দিল্লির আদালতে হাজির হতে হয়েছে। প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির...

চরিত্র নিয়ে অপমান করলেও নীতির জায়গা থেকে সরবো না: প্রভা
০৭ নভেম্বর ২০২৬

চরিত্র নিয়ে অপমান করলেও নীতির জায়গা থেকে সরবো না: প্রভা

‘যে কোনো নারীর পাশে দাঁড়াব, প্রয়োজনে হাজারবার। এজন্য কেউ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেও বা অপমান করল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে