গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৯ এএম ২০২৬
ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬
ছবি

ছবি সংগৃহীত

লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি বন্দরশহর মোখায় অভিযান পরিচালনা করেছে সৌদি আরবের বিমান বাহিনী। এতে ৬ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।

ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, “সোমবার রাতে মোখায় বোমা বর্ষণ করেছে সৌদি বিমান বাহিনী। এতে ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। নিহত এবং আহতরা সবাই বেসামরিক। আহতদের মধ্যে ২ জন শিশু এবং একজন নারী আছেন।”

গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করেছে সৌদি আরব। ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির বিভিন্ন সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান অভিযান অতিমাত্রায় বাড়িয়েছে সৌদি বিমান বাহিনী। হুথি হাইকমান্ডের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর— ৭ দিনে প্রায় ৩০০টি অভিযান সৌদি বিমান বাহিনী পরিচালনা করেছে বলেও উল্লেখ করেছেন হুথি নেতারা।

গত ১৬ সেপ্টেম্বর বুধাবর সৌদি আরবের বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির ভিডিও পোস্ট করেছে গোষ্ঠীটি। এছাড়া সৌদির জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও সম্প্রতি বেশ কয়েক দফা হামলা করেছে হুথি বাহিনী। এতে রিয়াদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়েছে।

আগস্টের শেষ সপ্তাহ থেকে ইয়েমেনে হুথি গোষ্ঠীর সঙ্গে তীব্র উত্তেজনা শুরু হয়েছে সৌদি আরবের। ইতোমধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা করে সৌদি আরবের জ্বালানি খাতের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখল করেছে হুথি যোদ্ধারা, যা সৌদির জন্য বড় দুঃসংবাদ। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল মান্দেব প্রণালি দিয়ে এত দিন নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব।

সূত্র : এএফপি

এসি/আপ্র/২২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
১৫ নভেম্বর ২০২৬

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

ইউরোপের জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকেরা। দে...

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, ছয় মাসেও নিয়ন্ত্রণহীন
১৫ নভেম্বর ২০২৬

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, ছয় মাসেও নিয়ন্ত্রণহীন

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছয় মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি...

কানাডা থেকে ভারতে বিয়ের প্রস্তাব, বয়স জানতেই পাত্রের আপত্তি
১৫ নভেম্বর ২০২৬

কানাডা থেকে ভারতে বিয়ের প্রস্তাব, বয়স জানতেই পাত্রের আপত্তি

ডেটিং অ্যাপে পরিচয়, এরপর বিয়ের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ক...

ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট চক্কর দিলো চীনা যুদ্ধবিমান
১৫ নভেম্বর ২০২৬

ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট চক্কর দিলো চীনা যুদ্ধবিমান

ভারতের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে ঢুকে ২০ থেকে ২৫ মিনিট ধরে চক্কর দিয়েছে চীনের একটি যুদ্ধবিমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই