গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৩ এএম ২০২৬
হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু
ছবি

ছবি সংগৃহীত

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মসজিদে সরাসরি প্রবেশ না করলেও তিনি সেখানকার ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করেন। 

এ সময় নেতানিয়াহুর সঙ্গে আরও কয়েক হাজার ইসরায়েলি ইহুদি ছিলেন। বার্তা সংস্থা আনাদোলু রোববার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে, নেতানিয়াহু ছাড়াও তার সরকারের অন্যান্য মন্ত্রীরাও আল-আকসা প্রাঙ্গণে গিয়েছিলেন। 

 

এ ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা বলেছে, আল-আকসা মসজিদ মুসলিমদের। এখানে ইহুদিরা নিজেদের অধিকার চাপিয়ে দিতে পারে না। আল-আকসা মসজিদের ওয়েস্টার্ন ওয়ালকে ইহুদিরা পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে। 

তাদের ধর্মীয় অনুষ্ঠান ইয়ুম কিপ্পুর উপলক্ষ্যে অনেক ইহুদি সেখানে জড়ো হন। নেতানিয়াহুও এ উপলক্ষ্যে সেখানে যান। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওয়েস্টার্ন ওয়াল আল-আকসা মসজিদেরই অংশ। বলা হয়, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর বাহন বুরাক এখানেই বাঁধা হয়েছিল।

 


নেতানিয়াহু ওয়েস্টার্ন ওয়ালে তার প্রার্থনায় গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের সেনাবাহিনীর মঙ্গল কামনা করেন। এছাড়া ইসরায়েলিদের তিনি ইহুদি নতুন বর্ষের শুভেচ্ছা জানান। ইহুদিদের তথ্য অনুযায়ী, খ্রিষ্টপূর্ব ১৯ অব্দে হ্যারড দ্য গ্রেট দ্বিতীয় মাউন্ট টেম্পল নির্মাণ করেছিলেন। 

 

কিন্তু ৭০ খ্রিষ্টাব্দে রোমানরা এটি ধ্বংস করে দেয়। কিন্তু ওই টেম্পলের ওয়েস্টার্ন ওয়ালটি অক্ষত ছিল। নিজেদের টেম্পল ধ্বংসের জন্য ইহুদিরা এখনো এই ওয়েস্টার্ন ওয়ালে এসে কান্নাকাটি করেন। তবে এসব এখন আল-আকসার সঙ্গে যুক্ত। 

 

অতীতে ইহুদিদের আল-আকসা প্রাঙ্গণে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ২০০৩ সালের পর থেকে ইসরায়েলিদের অবাধে আল-আকসায় প্রবেশের সুযোগ দিচ্ছে।

ডিসি/আপ্র/২০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন
১০ নভেম্বর ২০২৬

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পা...

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির টাটা ইলেকট্রনিকস কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে তিন...

এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
১০ নভেম্বর ২০২৬

এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্...

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী
১০ নভেম্বর ২০২৬

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী

পুরোনো আসবাব কেনার সময় তার ভেতরে মূল্যবান কোনো সম্পদ লুকিয়ে থাকতে পারে—এমনটা সচরাচর কেউ ভাবেন না। তব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই