গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুই হাত ছাড়াই ২০ কিলোমিটার সাঁতরে বিশ্ব রেকর্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৭ এএম ২০২৬
দুই হাত ছাড়াই ২০ কিলোমিটার সাঁতরে বিশ্ব রেকর্ড
ছবি

নিজের নাম লেখা কাগজ হাতে লরেন্স ওয়াটকিনস -ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

জন্ম থেকেই দুই হাত নেই অস্ট্রেলিয়ার কেরি-লি গোকেলের। শারীরিক এই প্রতিবন্ধকতা তাঁকে থামাতে পারেনি। শুধু পায়ের সাহায্যে সাঁতার কেটে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। একটানা ২০ দশমিক ৪ কিলোমিটার সাঁতার কেটে প্রতিবন্ধিতা শ্রেণির এএ৩-তে দীর্ঘতম সাঁতারের রেকর্ড গড়েছেন গোকেল।

২০২৫ সালের ২১ আগস্ট অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইয়েপুন উপকূলের কাছে গ্রেট কেপেল দ্বীপের চারপাশে সাঁতার কাটেন তিনি। স্থানীয়ভাবে দ্বীপটি ওয়পা নামে পরিচিত। সেদিন মোট ২০ দশমিক ৪ কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দেন গোকেল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিবন্ধিতা শ্রেণির এএ৩-তে এটিই এখন পর্যন্ত দীর্ঘতম সাঁতার।

এএ৩ শ্রেণির সাঁতারুরা প্রয়োজন অনুযায়ী ভেসে থাকার সহায়ক সরঞ্জাম ব্যবহার করতে পারেন। নিরাপত্তার প্রয়োজনে অন্যের সহায়তাও নেওয়া যায়। গোকেলের ওই দীর্ঘ সাঁতারে তাঁর সঙ্গে ছিলেন আরেক সাঁতারু জোয়েপ বুইস। বিপদের সময় সহায়তা করার পাশাপাশি পানির মধ্যেই তাঁকে খাবার ও পানীয় সরবরাহ করেছেন বুইস।

দুই হাত না থাকায় গোকেলকে চিত হয়ে সাঁতার কাটতে হয়। পানিতে এগিয়ে যাওয়া এবং ভেসে থাকার জন্য তিনি ব্যবহার করেন শুধু পা। অ্যামেলিয়া নামের একটি বংশগত শারীরিক অবস্থার কারণে তিনি দুই হাত ছাড়াই জন্মেছেন।

গোকেল কুইন্সল্যান্ড রাজ্য সরকারের অর্থ ও রাজস্ববিষয়ক দপ্তরে চাকরি করেন। সাঁতারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ২০০৫ সালে তাঁর সাঁতারের প্রশিক্ষক জেমস তাঁকে উন্মুক্ত জলাধারে সাঁতার কাটার পরামর্শ দেন। এর আগে কয়েক বছর স্থানীয় সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। ওই বছরের জুনে প্রথমবার উন্মুক্ত জলাধারে এক কিলোমিটার সাঁতার কাটেন। এরপর ধীরে ধীরে খোলা পানিতে সাঁতারের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে।

পরবর্তী সময়ে সাঁতারের দূরত্বও বাড়াতে থাকেন গোকেল। ২০২২ ও ২০২৩ সালে দুটি ১০ কিলোমিটার সাঁতারে অংশ নেন তিনি। ২০২৪ সালে স্বামী পলের সঙ্গে গ্রেট কেপেল দ্বীপের চারপাশে একটি সাঁতারে অংশ নেন। তবে সেটি ছিল ভিন্ন ধরনের অভিজ্ঞতা। দুজন পালা করে এক কিলোমিটার করে সাঁতার কাটেন।

এর পরের বছরই গোকেল নেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২৫ সালের ২০ দশমিক ৪ কিলোমিটারের সাঁতারটি ছিল এককভাবে তাঁর সবচেয়ে দীর্ঘ ও কঠিন সাঁতার। এর আগে তিনি তিনটি ১০ কিলোমিটার সাঁতার এবং ১৫ কিলোমিটারের একটি প্রশিক্ষণ সাঁতার সম্পন্ন করেছিলেন। সেই অভিজ্ঞতাই তাঁকে দীর্ঘ দূরত্বের এই রেকর্ড গড়ার প্রস্তুতি নিতে সহায়তা করে।

গোকেলের ভাষ্য, চ্যালেঞ্জ থাকলেও ভালো পরিকল্পনা, কঠোর প্রশিক্ষণ ও যথাযথ প্রস্তুতির কারণে দীর্ঘ সাঁতারটি তাঁর কাছে তুলনামূলক স্বস্তিদায়ক মনে হয়েছে। কঠিন সময়েও নিজের ওপর বিশ্বাস রাখা এবং দৃঢ়তা তাঁকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে।

শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে গোকেলের এই সাফল্য শুধু একটি বিশ্ব রেকর্ড অর্জনের ঘটনা নয়; বরং দীর্ঘদিনের অনুশীলন, পরিকল্পনা, আত্মবিশ্বাস ও দৃঢ়তারও অনন্য উদাহরণ। তথ্যসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস 
সানা/আপ্র/১২/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’ নিলামে উঠছে
১২ সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’ নিলামে উঠছে

১৯৯৪ সালের সেপ্টেম্বরের এক সন্ধ্যা। যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা পরেছিলেন শরীরের সঙ্গে আঁট...

ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
১২ সেপ্টেম্বর ২০২৬

ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান

ব্রিকসে যোগ দিতে পাকিস্তানের আবেদন কয়েক বছর ধরে ঝুলে আছে। ইসলামাবাদের অভিযোগ, জোটের সদস্য হওয়ার পথে...

৯/১১-এর ২৫তম বার্ষিকীতে নিউইয়র্কে না গিয়ে পেন্টাগনে ট্রাম্প
১২ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫তম বার্ষিকীতে নিউইয়র্কে না গিয়ে পেন্টাগনে ট্রাম্প

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দি...

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া
১২ সেপ্টেম্বর ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে