গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পিঠে বোনকে নিয়ে মা-বাবার খোঁজে শিশু, মনে করালো নাগাসাকির সেই ছবির কথা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৪ এএম ২০২৬
পিঠে বোনকে নিয়ে মা-বাবার খোঁজে শিশু, মনে করালো নাগাসাকির সেই ছবির কথা
ছবি

ছবি সংগৃহীত

পিঠে দুধের শিশুকে বেঁধে কাদামাখা পথে হেঁটে চলছে এক বালক। চোখে-মুখে ক্লান্তি, শরীরজুড়ে কাদা। তবু থামছে না তার পথচলা। খুঁজছে মা-বাবাকে। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৃশ্যটি অনেকের মনে করিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে তোলা একটি ঐতিহাসিক ছবির কথা।

গত রোববার (৩০ আগস্ট) থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক বালক তার ছোট বোনকে পিঠে বেঁধে নিয়ে হাঁটছে। পিঠে থাকা শিশুটিকে দুধের শিশু বলে মনে হচ্ছে। সে চিৎকার করে কাঁদছিল। তবে ক্ষুধা, ভয় নাকি অসুস্থতার কারণে শিশুটি কাঁদছিল, তা ভিডিও থেকে স্পষ্ট নয়।

বালকটির চোখে-মুখে কাদা লেগে আছে। দীর্ঘ সময় হাঁটার কারণে তাকে ক্লান্তও মনে হচ্ছে। এরপরও ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে সে। মাঝেমধ্যে চারপাশে তাকাচ্ছে। যেন ভিড়ের মধ্যে কিংবা ধ্বংসস্তূপের পাশে মা-বাবার দেখা মিলবে—এমন আশাতেই পথ চলছে।

এখন পর্যন্ত ওই দুই শিশুর নাম-পরিচয় জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের এক ব্যবহারকারী ভিডিওটি প্রকাশ করে দাবি করেছেন, এটি নেপালের হৃদয়বিদারক দৃশ্য। তার পোস্টে বলা হয়, ছোট ছেলেটি বোনকে পিঠে নিয়ে মা-বাবাকে খুঁজছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। দুই শিশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। দ্রুত তারা মা-বাবাকে খুঁজে পাক—এমন প্রার্থনাও করেছেন কেউ কেউ। অনেকে আবার শিশুটির সাহসের প্রশংসা করেছেন।

তবে ভিডিওটি নেপালের সাম্প্রতিক বিপর্যয়েরই দৃশ্য কি না, তা এখনো নিশ্চিত নয়। ভিডিওটির স্থান, সময় এবং শিশু দুটির পরিচয়ও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির সত্যতা নিয়ে সতর্ক থাকা জরুরি।

ভিডিওটির দৃশ্য দেখে অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে তোলা একটি ঐতিহাসিক ছবির কথা স্মরণ করছেন। পারমাণবিক বোমা হামলার প্রায় দুই মাস পর মার্কিন সেনা কর্মকর্তা জো ও’ডনেল একটি ছবি তুলেছিলেন। সেখানে এক খুদে বালককে পিঠে তার মৃত ছোট বোনকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরবর্তী সময়ে ছবিটি যুদ্ধের ভয়াবহতার অন্যতম প্রতীক হয়ে ওঠে।

তবে নেপালের ভিডিওতে দেখা বালকটির পরিস্থিতি ওই ঐতিহাসিক ছবির বালকের সঙ্গে এক নয়। পিঠে ছোট বোনকে নিয়ে এক শিশুর অসহায় পথচলার দৃশ্যই শুধু অনেকের মনে নাগাসাকির সেই ছবির স্মৃতি ফিরিয়ে এনেছে।

সিনেমার সঙ্গেও মিল খুঁজছেন অনেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জাপানের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইজ’-এর কথাও উল্লেখ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দুই ভাইবোন সেতা ও সেতসুকোর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি বিশ্বজুড়ে প্রশংসিত। নেপালের ভিডিওতে দেখা দুই শিশুর দৃশ্যের সঙ্গে ওই গল্পের কিছুটা মিল খুঁজে পেয়েছেন অনেকে।

ভিডিওটির সত্যতা নিশ্চিত না হলেও পিঠে ছোট বোনকে নিয়ে মা-বাবার সন্ধানে ঘুরে বেড়ানো শিশুটির অসহায় মুখ ও ক্লান্ত শরীর সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মনে গভীর ছাপ ফেলেছে।

এসি/আপ্র/০১/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ
০১ সেপ্টেম্বর ২০২৬

নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ

নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই সামনে আসছ...

যুক্তরাষ্ট্রে গড়ে উঠছে নতুন মহাকাশ একাডেমি
০১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে গড়ে উঠছে নতুন মহাকাশ একাডেমি

মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা আরো বাড়াতে নতুন মহাকাশ একাডেমি গড়ার উদ্যোগ নিয়েছে যুক্তর...

ইরানকে ‘মৃত ও ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
০১ সেপ্টেম্বর ২০২৬

ইরানকে ‘মৃত ও ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প

ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি...

নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু ৯১৯, নিখোঁজ প্রায় ৪৮০০
৩১ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু ৯১৯, নিখোঁজ প্রায় ৪৮০০

নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ জনে দাঁড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে