গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

নখ বাড়িয়ে বিশ্ব রেকর্ড, ৬৬ বছর পর কাটলেন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:২১ এএম ২০২৬
নখ বাড়িয়ে বিশ্ব রেকর্ড, ৬৬ বছর পর কাটলেন
ছবি

শ্রীধর নখ দেখাতে তাঁর হাত উঁচিয়ে ধরেছেন -ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্য

ভারতের মহারাষ্ট্রের পুনের শ্রীধর চিল্লাল এক হাতে দীর্ঘতম নখ রাখার বিশ্ব রেকর্ড গড়েছিলেন। বাঁ হাতের পাঁচটি নখের সম্মিলিত দৈর্ঘ্য ছিল ২৯ ফুট ১০ ইঞ্চি-প্রায় তিনতলা ভবনের উচ্চতার সমান।

২০১৪ সালের ১৭ নভেম্বর এক হাতে দীর্ঘতম নখের সর্বকালের রেকর্ডটি নিজের করে নেন শ্রীধর। তাঁর বাঁ হাতের প্রতিটি নখের দৈর্ঘ্যও ছিল অবিশ্বাস্য। কনিষ্ঠা আঙুলের নখ ৫ ফুট ১০ ইঞ্চি, অনামিকার ৫ ফুট ১১ ইঞ্চি, মধ্যমার ৬ ফুট ১ ইঞ্চি, তর্জনীর ৫ ফুট ৪ ইঞ্চি এবং বৃদ্ধাঙ্গুলির নখ ছিল ৬ ফুট ৬ ইঞ্চি দীর্ঘ।

যে ঘটনার পর শুরু নখ বাড়ানো: শ্রীধরের নখ বাড়ানোর গল্পের শুরু ১৯৫২ সালে। তখন তাঁর বয়স মাত্র ১৬ বছর। একদিন তাঁর এক বন্ধু দুর্ঘটনাবশত শিক্ষকের একটি লম্বা নখ ভেঙে ফেলেন। এতে শিক্ষক শিক্ষার্থীদের বলেছিলেন, নখ কতটা যত্নে বড় করতে হয়, তা নিজেরা নখ না বাড়ালে তারা কখনো বুঝতে পারবে না।

শিক্ষকের সেই কথাই শ্রীধরের মনে গভীরভাবে দাগ কাটে। এরপর তিনি ও তাঁর বন্ধু কে সবচেয়ে লম্বা নখ রাখতে পারেন-এমন এক চ্যালেঞ্জে নখ বাড়াতে শুরু করেন। তবে সময়ের সঙ্গে বন্ধুর চেয়ে শ্রীধরের নখই ক্রমে দীর্ঘ হতে থাকে।

নখ যত বড় হতে থাকে, স্বাভাবিক জীবনযাপনও তত কঠিন হয়ে পড়ে। পেশায় আলোকচিত্রী শ্রীধরকে ক্যামেরা ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি একটি হাতল ব্যবহার করতে হতো, যাতে দীর্ঘ নখের সঙ্গে মানিয়ে কাজ করা যায়।

দীর্ঘ ৬৬ বছর তিনি বাঁ হাতের নখ না কেটে রেখেছিলেন। শেষ পর্যন্ত ২০১৮ সালের জুলাইয়ে নখগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেন তিনি।

শ্রীধর পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে জানিয়েছিলেন, বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পাওয়ার পর তাঁর মনে হয়েছিল, জীবনের সবচেয়ে বড় লক্ষ্য তিনি অর্জন করেছেন।

নখ কেটে ফেলা তাঁর জন্য নিঃসন্দেহে ছিল আবেগঘন অভিজ্ঞতা। তবে সেই দীর্ঘ নখের স্মৃতি এখনো রয়ে গেছে। নিউইয়র্ক ও আমস্টারডামের ‘রিপলিজ বিলিভ ইট অর নট’ জাদুঘরে শ্রীধরের নখগুলো স্থায়ীভাবে প্রদর্শন করা হচ্ছে।
সানা/ডিসি/আপ্র/১৬/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
০৮ অক্টোবর ২০২৬

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প

পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।বৃহস্পতিবার (৮ অক্টো...

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
০৮ অক্টোবর ২০২৬

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছ...

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা
০৭ অক্টোবর ২০২৬

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস হয়ে গেলেও সেটিকে ‘খুবই স...

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল
০৭ অক্টোবর ২০২৬

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল

হিমালয়ের পাহাড়ি বনে মোনালের ডাক একসময় ছিল প্রকৃতির স্বাভাবিক সুরের অংশ। এখন সেই ডাকও বদলে যাচ্ছে। পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই