গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৬ আগস্ট ২০২৬

মেনু

শান্তদের দাপটে বিস্মিত পন্টিং, ‘এত ভালো খেলবে ভাবিনি’

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৯ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
শান্তদের দাপটে বিস্মিত পন্টিং, ‘এত ভালো খেলবে ভাবিনি’
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে বিস্মিত সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। ডারউইনে নাজমুল হোসেন শান্তর দলের দাপুটে পারফরম্যান্স তাকে এতটাই অবাক করেছে যে, বাংলাদেশের কাছ থেকে এমন ক্রিকেট প্রত্যাশাই করেননি বলে জানিয়েছেন তিনি। 

 

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করে পন্টিং বলেন, ‘সত্যি বলতে, বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলবে, আমি ভাবিনি। বাংলাদেশ দল সত্যিই আমাকে অবাক করেছে।’ 

 

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এসেছে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছে বাংলাদেশ। ফলে পুরো ম্যাচে অস্ট্রেলিয়াকে খুব একটা স্বস্তিতে থাকতে দেয়নি তারা। 

 

বিশেষ করে বাংলাদেশের বোলারদের শৃঙ্খলাবদ্ধ বোলিং অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে বারবার চাপে ফেলেছে। হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বোলিং আক্রমণ স্বাগতিকদের দুই ইনিংসেই বড় সংগ্রহ গড়তে দেয়নি।


অন্যদিকে বাংলাদেশের ব্যাটাররাও প্রয়োজনের সময় দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর যে দলকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, তারাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে। পন্টিংয়ের বিস্ময়ের জায়গাটিও মূলত এখানেই। 

 

অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তাদের নিজেদের কন্ডিশনে বাংলাদেশ যেভাবে চার দিনেই ম্যাচ শেষ করেছে, সেটি টাইগারদের টেস্ট ক্রিকেটের সামর্থ্যকে নতুনভাবে সামনে এনেছে। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস বাংলাদেশের এই জয়কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। 

 

আইসিসির দুই স্তরের টেস্ট ব্যবস্থা পুনর্বিবেচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আইসিসির দুই স্তরের টেস্ট ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার আরেকটি কারণ এটি। 

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দলের বিপক্ষে বাংলাদেশ যে জয় পেয়েছে, তা অসাধারণ এবং পুরোপুরি প্রাপ্য। অভিনন্দন বাংলাদেশকে।’

ডিসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফগানদের সর্বোচ্চ রানতাড়ায় জয়
১৬ আগস্ট ২০২৬

রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফগানদের সর্বোচ্চ রানতাড়ায় জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে জিততেই ২০২৭ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়েছিল আফগানিস্তানের।...

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশের
১৬ আগস্ট ২০২৬

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশের

২০০৩ সালে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দু’বারই তারা ইনিংস ব্যবধানে হ...

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত
১৬ আগস্ট ২০২৬

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ছিল গর্ব আর ত...

ঐতিহাসিক টেস্ট জয়ের পর টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
১৬ আগস্ট ২০২৬

ঐতিহাসিক টেস্ট জয়ের পর টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। সেই সঙ্গে অজিদের মাটিতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে