গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

চিন্তার সংকেতেই সুর সৃষ্টি, প্রযুক্তিতে সৃজনশীলতার নতুন দিগন্ত

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:০৫ পিএম, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১৯ এএম ২০২৬
চিন্তার সংকেতেই সুর সৃষ্টি, প্রযুক্তিতে সৃজনশীলতার নতুন দিগন্ত
ছবি

ছবি সংগৃহীত

কৈশোরে এক সড়ক দুর্ঘটনায় বুকের নিচ থেকে অবশ হয়ে যাওয়া এক গবেষক এখন শুধুই ভাবনার মাধ্যমে কম্পিউটারে সুর তৈরি করছেন। মস্তিষ্কে স্থাপন করা বিশেষ চিপের সাহায্যে এই অসাধারণ কাজ সম্ভব হচ্ছে, যা শুধু প্রযুক্তিগত অগ্রগতিকেই নয়, মানব সৃজনশীলতার নতুন সম্ভাবনাকেও সামনে আনছে।

৬৯ বছর বয়সী গবেষণা মনোবিজ্ঞানী গ্যালেন বাকওয়াল্টার দীর্ঘদিন ধরে চতুরঙ্গ পক্ষাঘাতে আক্রান্ত। ২০২৪ সালে নিজের মাথায় অস্ত্রোপচার করাতে এক মুহূর্তও দ্বিধা করেননি তিনি। তার লক্ষ্য ছিল-নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার পাশাপাশি একই অবস্থায় থাকা অন্যদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি করা।

তার মস্তিষ্কে স্থাপন করা ছয়টি চিপ স্নায়ুর সংকেত শনাক্ত করে এবং নড়াচড়ার ইচ্ছাকে অনুবাদ করতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে তিনি শুধু চিন্তা দিয়েই কম্পিউটার পরিচালনা করতে সক্ষম নন, বরং হারিয়ে যাওয়া আঙুলের অনুভূতির কিছু অংশও ফিরে পেয়েছেন।

এই প্রযুক্তির সহায়তায় এখন তিনি সুর সৃষ্টি করছেন। মস্তিষ্ক ও কম্পিউটারের সংযোগভিত্তিক এই পদ্ধতির মাধ্যমে তার চিন্তার সংকেত সরাসরি সুরে রূপান্তরিত হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি পাঙ্ক ব্যান্ডের সদস্য হিসেবে সংগীতের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। ক্যালটেকের এক গবেষকের সঙ্গে কাজ করে তিনি এমন একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করছেন, যা মস্তিষ্কের সংকেতকে সুরের ওঠানামার সঙ্গে যুক্ত করে।

তিনি জানান, শরীরের কোনো অঙ্গ নাড়ানোর চিন্তা করলেই মস্তিষ্কের নির্দিষ্ট অংশ সক্রিয় হয়। সেই সংকেতকে সুরের উচ্চতা বা নিম্নতার সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে তিনি চিন্তার মাধ্যমে সুর নিয়ন্ত্রণ করতে পারছেন।

বর্তমানে তিনি একসঙ্গে দুটি ভিন্ন সুর তৈরি করতে সক্ষম হলেও এর বেশি হলে বিষয়টি জটিল হয়ে ওঠে। তার ভাষায়, এটি একসঙ্গে দুটি ভিন্ন কাজ করার মতোই কঠিন। এই প্রযুক্তির মাধ্যমে একটি ভার্চুয়াল কিবোর্ডও তৈরি করা হয়েছে। নির্দিষ্ট মাত্রায় সংকেত পৌঁছালে সুর বাজে এবং কমে গেলে তা থেমে যায়। ধীরে ধীরে এটি বাস্তব বাদ্যযন্ত্র বাজানোর অনুভূতি তৈরি করছে। তবে এই পদ্ধতি আয়ত্ত করা সহজ নয়। প্রতিদিন একই স্নায়ু সক্রিয় থাকে না, ফলে নতুন করে শনাক্ত করতে হয় কোন সংকেত কীভাবে কাজ করছে। তা নিয়ন্ত্রণ করাও একটি বড় চ্যালেঞ্জ।

এই গবেষক মনে করেন, প্রযুক্তির লক্ষ্য শুধু শারীরিক সক্ষমতা ফিরিয়ে দেওয়া নয়-এটিকে মানুষের জন্য আনন্দদায়কও হতে হবে। তার মতে, গবেষণায় অংশগ্রহণকারীদের জীবনকে আরো অর্থবহ ও উপভোগ্য করার দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রথমবার মস্তিষ্কের সংকেতকে দৃশ্যমানভাবে দেখে তিনি বিস্মিত হন। নিজের চিন্তার ফলে হঠাৎ সুর বেজে ওঠার অভিজ্ঞতাকে তিনি “অবিশ্বাস্য” বলে বর্ণনা করেন। ইতিমধ্যে তার তৈরি সুর একটি গানে ব্যবহৃত হয়েছে। ভবিষ্যতে পুরো একটি গান শুধুমাত্র মস্তিষ্কের মাধ্যমে তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। তিনি স্বীকার করেন, তার শারীরিক অবস্থার পরিবর্তন হবে না। তবে এই প্রযুক্তি তাকে নতুনভাবে সৃষ্টিশীল হওয়ার শক্তি দিয়েছে। তার কথায়, এই অভিজ্ঞতা শুধু প্রযুক্তিগত অর্জন নয়-এটি নতুন জীবনবোধের উৎস।


সানা/ডিসি/আপ্র/৩১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এআই ও পারমাণবিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বের হুমকি
১২ অক্টোবর ২০২৬

এআই ও পারমাণবিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বের হুমকি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর ব্যবহার ও পারমাণবিক যুদ্ধের কারণে ২১০০ সালের মধ্যেই মানবজাতির অস্...

ডিগ্রি ছাড়াই গুগলে চাকরি, বছরে বেতন ১৩ কোটি টাকা
১২ অক্টোবর ২০২৬

ডিগ্রি ছাড়াই গুগলে চাকরি, বছরে বেতন ১৩ কোটি টাকা

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলে কাজ করার স্বপ্ন অনেকেরই। তবে নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্...

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স
১১ অক্টোবর ২০২৬

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পর এবার যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে বড় অপারেটর হিসেবে আত্মপ্রকাশে...

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা
১০ অক্টোবর ২০২৬

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা

জিন থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘অপ্টোজেনেটিকস’ নাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে