গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তানজিম সাকিবকে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩ পিএম, ২৯ মে ২০২৬ | আপডেট: ০২:৫৭ এএম ২০২৬
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তানজিম সাকিবকে
ছবি

ছবি সংগৃহীত

সাদা বলের ক্রিকেটে নিজের অভিষেকের পর থেকেই পারফর্ম করে চলেছেন তানজিম হাসান সাকিব। তবে মাঝে মধ্যেই ইনজুরির কারণে তাকে থাকতে হয় মাঠের বাইরে।

তেমনি আবার এক ইনজুরির কবলে পড়েছেন সিলেটের এই পেসার।

 

এবারের চোট অবশ্য বেশ গুরুতর সাকিবের জন্য। কেননা বোলিং করার সময় কোমরের স্পাইনে ব্যথা অনুভব করছেন তিনি।

যে কারণে দ্রুত মাঠে ফেরাটা কঠিন হয়ে যাচ্ছে। গেল ২৪ তারিখ অনলাইনে বিদেশি ডক্টর এবং দেশি ফিজিওদের সঙ্গে আলাপ হয়েছে তার।

জানা গেছে, সেখানে সাকিবের চোটের পরের অবস্থা বুঝতে আরও ২ মাস পর রিভিউ করা হবে। দীর্ঘস্থায়ী কোমরের এই চোটের উন্নত চিকিৎসার জন্য বিসিবি নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ সার্জন ড. রোয়ান শুউটেনের শরণাপন্ন হয়েছে।

ক্রাইস্টচার্চ-ভিত্তিক এই চিকিৎসক ভারতের জাসপ্রিত বুমরাহ, ইংল্যান্ডের জোফরা আর্চারসহ অনেক তারকা ক্রিকেটারের পিঠের সফল অস্ত্রোপচার করেছেন।

যে কারণে সাকিবকেও উন্নত সেবা দিতে রোয়ানকে দেখাচ্ছে বিসিবি।

যতটুকু খবর সবমিলিয়ে সাকিবের মাঠে ফিরতে প্রায় মাস ছয়েকের বেশি সময় লাগতে পারে।

এখন সবকিছু নির্ভর করছে মাস দুয়েক পরের সেই রিভিউ সিদ্ধান্তের ওপর।

ডিসি/আপ্র/২৯/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে