গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামে ২৪ ঘণ্টায় আরো ২ মৃত্যু, মৃতের সংখ্যা ৮৩৭

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:১১ এএম ২০২৬
হামে ২৪ ঘণ্টায় আরো ২ মৃত্যু, মৃতের সংখ্যা ৮৩৭
ছবি

ছবি সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫ জন।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন সিলেট বিভাগের এবং অপরজন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৭ জনে। এর মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে। বাকি ৭৪১ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩২২ জন। এরপর সিলেট বিভাগে ১০৯ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ৩২ জন এবং রংপুর বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৬৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন। অন্যরা হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম, আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসার আওতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সানা/আপ্র/৩১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাম-ডেঙ্গু-মৌসুমি জ্বরে বিপর্যস্ত হাসপাতাল, বাড়ছে রোগীর চাপ
২২ সেপ্টেম্বর ২০২৬

হাম-ডেঙ্গু-মৌসুমি জ্বরে বিপর্যস্ত হাসপাতাল, বাড়ছে রোগীর চাপ

দেশে একদিকে প্রায় ছয় মাস ধরে চলা হামের প্রাদুর্ভাব, অন্যদিকে দ্রুত বাড়তে থাকা ডেঙ্গু। এর সঙ্গে যুক্ত...

মলত্যাগে অতিরিক্ত দুর্গন্ধ হওয়ার কারণ
২১ সেপ্টেম্বর ২০২৬

মলত্যাগে অতিরিক্ত দুর্গন্ধ হওয়ার কারণ

স্বাস্থ্য প্রতিদিন===

হাম উপসর্গে প্রাণ গেলো আরো ৬ শিশুর
২১ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে প্রাণ গেলো আরো ৬ শিশুর

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাত...

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬
২০ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই