গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

ডিমের কুসুমে থাকা সাদা অংশ খাওয়া নিরাপদ

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:১০ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ২১:১৯ এএম ২০২৬
ডিমের কুসুমে থাকা সাদা অংশ খাওয়া নিরাপদ
ছবি

ছবি: সংগৃহীত

ডিম ভাঙার পর অনেকেই কুসুমের সঙ্গে লেগে থাকা সাদা সুতোর মতো একটি অংশ দেখে চমকে যান। কেউ ভাবেন ডিমটি নষ্ট আবার কেউ সেটি তুলে ফেলে দেন। কিন্তু পুষ্টিবিদদের মতে, এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই; বরং এ অংশটি ডিমের একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ গঠন; যা ডিমের সতেজতারও ইঙ্গিত দিতে পারে।

ডায়েটিশিয়ানদের ভাষ্য অনুযায়ী ডিমের ভেতরে কুসুমের সঙ্গে যে সাদা সুতোর মতো অংশটি দেখা যায়, এর নাম চালাজা বা ডিম্বমূল। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং প্রতিটি সুস্থ ডিমেরই একটি স্বাভাবিক অংশ।

চালাজার কাজ কী: চালাজা মূলত একটি ক্ষুদ্র নোঙরের মতো কাজ করে। এটি কুসুমকে ডিমের সাদা অংশের ঠিক মাঝখানে স্থির রাখতে সাহায্য করে। ডিম পরিবহন বা নড়াচড়ার সময় যাতে কুসুম এদিক-ওদিক সরে না যায় বা সহজে ভেঙে না পড়ে, সেই ভারসাম্য বজায় রাখার দায়িত্ব পালন করে এই প্রোটিন তন্তু। আসলে ডিমের ভেতরে এমন দুটি পেঁচানো চালাজা থাকে, যা কুসুমকে দুই দিক থেকে ধরে রাখে। ফলে ডিম যতই ঝাঁকুনি খাক না কেন, কুসুম অনেকটাই সুরক্ষিত থাকে।

এটি কি খাওয়া নিরাপদ: অনেকের ধারণা, সাদা এই অংশটি কোনো ত্রুটি বা নষ্ট হওয়ার লক্ষণ। বাস্তবে বিষয়টি ঠিক উল্টো। চালাজা সম্পূর্ণ খাওয়ার উপযোগী ও নিরাপদ। এটি মূলত প্রোটিন দিয়েই তৈরি। তাই এটি খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। পুষ্টিবিদদের মতে- চালাজা ডিমের স্বাদ, গন্ধ বা পুষ্টিগুণের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। এটি আলাদা করে ফেলে দেওয়ার প্রয়োজন নেই। রান্নার সময় এটি সহজেই ডিমের সঙ্গে মিশে যায়।

চালাজা ডিমের গঠনকে সুরক্ষিত রাখে: চালাজা শুধু ডিমের একটি স্বাভাবিক অংশই নয়, ডিমের সতেজতা সম্পর্কেও ধারণা দেয়। সাধারণত তাজা ডিমে চালাজা স্পষ্ট ও শক্ত অবস্থায় দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে ডিম পুরোনো হলে এই অংশটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং কম দৃশ্যমান হয়। তাই ডিম ভাঙার পর যদি কুসুমের পাশে পরিষ্কারভাবে সাদা সুতোর মতো অংশ দেখতে পান, তবে সেটি অনেক ক্ষেত্রেই ডিমটি তুলনামূলকভাবে তাজা হওয়ার ইঙ্গিত দেয়।

কখন সতর্ক হতে হবে: চালাজা দেখে ডিম নষ্ট হয়েছে বলে ভাবার প্রয়োজন নেই। তবে যদি ডিম থেকে দুর্গন্ধ বের হয়, সাদা অংশ অস্বাভাবিকভাবে পাতলা হয়ে যায় বা কুসুমের রং ও গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়; তাহলে ডিমটি ব্যবহার না করাই ভালো।

অযথা ফেলে না দেওয়া: ডিম ভাঙার সময় কুসুমের পাশে সাদা সুতার মতো অংশটি দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি ডিমের স্বাভাবিক গঠনেরই একটি অংশ- যা কুসুমকে সুরক্ষিত রাখে এবং অনেক সময় ডিমের সতেজতারও ইঙ্গিত দেয়। তাই চালাজা তুলে ফেলার বা ডিম ফেলে দেওয়ার প্রয়োজন নেই। নিশ্চিন্তে রান্না করে খেতে পারেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কেএমএএ/আপ্র/১৩.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
১৪ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা গেছেন আ পাঁচজন। এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো।এ...

হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
১৪ অক্টোবর ২০২৬

হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্...

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারের ঝুঁকি, সতর্ক হবেন যেভাবে
১৪ অক্টোবর ২০২৬

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারের ঝুঁকি, সতর্ক হবেন যেভাবে

স্বাস্থ্য প্রতিদিন============================

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে