গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ওয়াই-ফাই ধীর হওয়া অদ্ভুত যত কারণ, সহজ সমাধান

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:০৮ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০১:০৪ এএম ২০২৬
ওয়াই-ফাই ধীর হওয়া অদ্ভুত যত কারণ, সহজ সমাধান
ছবি

ওয়াই-ফাই মূলত বেতার তরঙ্গের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে -প্রতীকী ছবি

ঘরের মোটা দেয়াল, রাউটার থেকে বেশি দূরত্ব কিংবা দুর্বল সংযোগের কারণে ওয়াই-ফাই ধীর হয়ে যাওয়ার বিষয়টি অনেকেরই জানা। কিন্তু গরম খাবার, ঘরের অ্যাকোয়ারিয়াম, দেয়ালে ঝোলানো আয়না কিংবা বৈরী আবহাওয়াও যে ইন্টারনেটের গতিতে প্রভাব ফেলতে পারে, তা অনেকের কাছেই অজানা।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ওয়াই-ফাই মূলত বেতার তরঙ্গের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। ফলে আশপাশের কিছু বস্তু, যন্ত্র বা পরিবেশগত পরিস্থিতি এসব তরঙ্গের চলাচলে বাধা সৃষ্টি করলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালেক্স হিলস ওয়াই–ফাই প্রযুক্তির অন্যতম অগ্রদূতদের একজন। তাঁর মতে, ঘরের ভেতরে এমন কিছু অদৃশ্য বাধা থাকতে পারে, যা ওয়াই–ফাইয়ের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।

মাইক্রোওয়েভ ওভেনের প্রভাব: ওয়াই-ফাই ধীর হওয়ার অন্যতম আলোচিত কারণ হলো মাইক্রোওয়েভ ওভেন। কারণ ওয়াই–ফাইয়ের বহুল ব্যবহৃত ২ দশমিক ৪ গিগাহার্টজ তরঙ্গের কাছাকাছি একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে মাইক্রোওয়েভ ওভেন।

আধুনিক ওভেনে সাধারণত বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকে, যাতে তরঙ্গ বাইরে ছড়িয়ে না পড়ে। তবে পুরোনো বা ত্রুটিপূর্ণ ওভেন থেকে নির্গত তরঙ্গ ওয়াই–ফাই সংকেতে বিঘ্ন ঘটাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, খাবার গরম করার সময় সাময়িকভাবে ইন্টারনেটের গতি কমে গেলে রাউটার ও মাইক্রোওয়েভ ওভেনের অবস্থান পরিবর্তন করা যেতে পারে। পাশাপাশি আধুনিক রাউটার ব্যবহার করলেও এ সমস্যা অনেকাংশে কমে।

অ্যাকোয়ারিয়াম তৈরি করতে পারে বাধা: ঘরের শখের অ্যাকোয়ারিয়ামও ওয়াই–ফাইয়ের জন্য সমস্যা তৈরি করতে পারে। কারণ পানির অণু বেতার তরঙ্গের শক্তি শোষণ করে ফেলে। ফলে রাউটার ও ব্যবহারকারীর ডিভাইসের মাঝখানে বড় পানির ট্যাংক থাকলে সংকেত দুর্বল হয়ে যেতে পারে।

প্রযুক্তিবিদরা একে ‘শ্যাডোয়িং’ বা সংকেতের ছায়া তৈরি হওয়া বলে ব্যাখ্যা করেন। অর্থাৎ কোনো বস্তু সংকেতের পথে বাধা তৈরি করলে তার পেছনের অংশে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। এ সমস্যা এড়াতে রাউটার ঘরের মাঝামাঝি ও কিছুটা উঁচু জায়গায় রাখা ভালো। প্রয়োজন হলে ওয়াই–ফাই সম্প্রসারক বা মেশ নেটওয়ার্ক ব্যবহার করা যেতে পারে।

আয়নাও হতে পারে সমস্যা: দেয়ালে ঝোলানো বড় আয়না কিংবা চকচকে ধাতব পৃষ্ঠও ওয়াই–ফাই সংকেতের পথে বাধা সৃষ্টি করতে পারে। কারণ বেতার তরঙ্গ আলোর মতোই প্রতিফলিত হতে পারে।

রাউটার ও ব্যবহৃত ডিভাইসের মাঝখানে বড় আয়না বা ধাতব বস্তু থাকলে সংকেত অন্যদিকে প্রতিফলিত হয়ে দুর্বল হয়ে যেতে পারে। তাই নেটওয়ার্ক দুর্বল হলে ঘরের সাজসজ্জার এসব উপাদানের অবস্থানও খেয়াল করা প্রয়োজন।

আবহাওয়ার প্রভাব: ঘরের ভেতরের সাধারণ ওয়াই–ফাইয়ের ওপর বৃষ্টি সরাসরি বড় প্রভাব ফেলে না। তবে চরম আবহাওয়া যেমন অতিরিক্ত তুষারপাত, তীব্র গরম বা ঝড় ইন্টারনেট অবকাঠামোয় সমস্যা তৈরি করতে পারে।

বিশেষ করে স্যাটেলাইট সংযোগ, বাইরের তার ও যন্ত্রপাতি বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। আবার অতিরিক্ত গরমে ঘরের সবাই একসঙ্গে অনলাইনে ভিডিও দেখা শুরু করলেও নেটওয়ার্কের ওপর চাপ বাড়ে।

ওয়াই-ফাই ভালো রাখতে করণীয়: বিশেষজ্ঞদের পরামর্শ, রাউটারকে ঘরের মাঝামাঝি ও উঁচু স্থানে রাখতে হবে। দেয়াল, বড় আসবাব, আয়না, পানির ট্যাংক বা বৈদ্যুতিক যন্ত্রপাতির কাছ থেকে রাউটার দূরে রাখা ভালো।

পুরোনো রাউটার পরিবর্তন করে আধুনিক প্রযুক্তির রাউটার ব্যবহার করলে সংযোগের মান বাড়তে পারে। বড় বাড়ি বা অফিসে মেশ নেটওয়ার্ক ব্যবস্থাও কার্যকর সমাধান হতে পারে।

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে এর সঙ্গে যুক্ত নতুন চ্যালেঞ্জ। তাই ওয়াই–ফাইয়ের ধীরগতির সমস্যার সমাধানে শুধু ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের দিকে না তাকিয়ে ঘরের পরিবেশ ও যন্ত্রপাতির অবস্থান সম্পর্কেও সচেতন হওয়া জরুরি।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিশ্বের সবচেয়ে সরু চলন্ত গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার
২২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের সবচেয়ে সরু চলন্ত গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার

বিশ্বের সবচেয়ে সরু চলনসই গাড়ি তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ইতালির গাড়ির মেকানিক আন্দ্রেয়া মারাজ্জি।...

এআইয়ের রয়েছে ব্যথার অনুভূতি, মানুষের ক্ষতির ঝুঁকিও
২২ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের রয়েছে ব্যথার অনুভূতি, মানুষের ক্ষতির ঝুঁকিও

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের ভেতরে ব্যথার সঙ্গে সম্পর্কিত একটি স্বতন্ত্র সংকেত শনাক্ত করার দাবি...

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার
২০ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের রমরমা বৈশ্বিক বাজার ও বিভিন্ন শিল্পে এর ক্রমাগত চাহিদার কথা মাথায় রেখে...

বাংলাদেশি গবেষকের স্টার্টআপের সম্পদ অধিগ্রহণ অ্যাপলের
১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি গবেষকের স্টার্টআপের সম্পদ অধিগ্রহণ অ্যাপলের

বাংলাদেশি প্রকৌশলী ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির অধ্যাপক সায়ীফ সালাহউদ্দিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে