গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সন্ধ্যার পর টক খেলে শরীরের ভারসাম্য হারায়

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ০০:৪১ এএম ২০২৬
সন্ধ্যার পর টক খেলে শরীরের ভারসাম্য হারায়
ছবি

ছবি সংগৃহীত

‘সূর্য ডোবার পর টক খেতে নেই’ মা কিংবা দাদি-নানির মুখে এমন কথা হয়তো শুনেছেন। অনেকেই এমন কথা পুরনো আমলের কুসংস্কার বলে উড়িয়ে দেন। কিন্তু এই বারণের পেছনে লুকিয়ে আছে আধুনিক পুষ্টিবিজ্ঞান ও আয়ুর্বেদের এক গভীর ও অকাট্য যুক্তি। সুস্থ থাকতে এই নিয়ম মেনে চলা জরুরি- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

কেন সন্ধ্যার পর টকজাতীয় খাবার খেতে মানা করা হয়? খেলে যা হয়, তা হলো-

অ্যাসিডিটি: টক জাতীয় খাবার প্রকৃতিগতভাবেই অম্লীয় বা অ্যাসিডিক। ফলে এসব খাবার পাকস্থলীর ভারসাম্য নষ্ট করে দেয়। ঘুমানোর ঠিক আগে টক খাবার খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা হঠাৎ করেই অনেকটা বেড়ে যেতে শুরু করে। ফলে বুক জ্বালাপোড়া বা মারাত্মক অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হতে পারে।

হঠাৎ সর্দি-কাশি: আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী রাতে টক খাবার খেলে শরীরের ভেতরে শ্লেষ্মা বা কফ তৈরির প্রবণতা বেড়ে যায়। ফলে হুট করেই সর্দি-কাশি হওয়া বা শ্বাসকষ্টের মতো অস্বস্তি দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হয়। ভোরের দিকে নাক বন্ধ হয়ে আসা বা ক্লান্তিবোধ হওয়ার অন্যতম বড় কারণ এটি।

ওজন বৃদ্ধি: যারা কঠোর ডায়েট করে ওজন কমানোর চেষ্টা করছেন, তারা ভুলেও রাতের বেলা টক খাবার খাবেন না। টক স্যুপ বা ভিনেগারযুক্ত খাবার শরীরে জলীয় অংশ জমিয়ে ফেলে এবং ওজন বাড়িয়ে দেওয়ার পথ প্রশস্ত করে। তাই ডায়েট চার্টে রাতে টক কিছু রাখা উচিত নয়।

হজমে গণ্ডগোল: দিনের বেলা আমাদের শরীর যতা সক্রিয় থাকে, সূর্যাস্তের পর বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম ততাই ধীর হয়ে যায়। তাই তখন পাচক রসগুলো খাবার হজম করার জন্য দিনের মতো অতা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে না। ফলে রাতের টক খাবার পেটে গিয়ে হজমের বদলে অস্বস্তিই বেশি তৈরি করে।

টক খাওয়ার সময়: টক কিছু খেতে চাইলে অবশ্যই বিকেলের রোদে বা দুপুরের খাবারের সঙ্গে খেয়ে নিন। সুস্থ শরীর আর চমৎকার ঘুমের জন্য ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে সব ধরনের ভারী খাবার এড়িয়ে চলুন। মনে রাখবেন, রাতের সঠিক খাদ্যাভ্যাসই আগামীর সুস্থতা নির্ধারণ করে।

কেএমএএ/আপ্র/১০.০৫.২০২৬

সংশ্লিষ্ট খবর

এই সময়ের জ্বরকে যেভাবে দেখবেন এবং যা যা করবেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

এই সময়ের জ্বরকে যেভাবে দেখবেন এবং যা যা করবেন

স্বাস্থ্য প্রতিদিন-----------------------------------

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ
০৫ সেপ্টেম্বর ২০২৬

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ

স্বাস্থ্য প্রতিদিন------------------------------

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪
০৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্...

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে