গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৪ এএম ২০২৬
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর একদিনে এটাই ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এর আগের দিন ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু। নতুন ১০ জনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ছয় দিনেই মারা গেছেন ৩৬ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ২৯৪ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১৮৭ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮০ জন।

বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২, খুলনায় ৩০২, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ১৯৯, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৪ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৯০ হাজার ৩৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।

মাসভিত্তিক হিসাবে চলতি বছরের সেপ্টেম্বর ছিল ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ মাস। ওই মাসে ৪৩ হাজার ৭৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১৪৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি এবং সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে ২০২৩ সালে। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

গত বছরও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ওই বছর চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার রোগী।
সানা/আপ্র/৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩৯৩
০৬ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩৯৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হ...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
০৫ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত...

ব্যথার ওষুধ: ছোট ট্যাবলেটের বড় ঝুঁকি
০৫ অক্টোবর ২০২৬

ব্যথার ওষুধ: ছোট ট্যাবলেটের বড় ঝুঁকি

স্বাস্থ্য প্রতিদিন===

এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
০৫ অক্টোবর ২০২৬

এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ তিন জন মারা গেছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই