গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১০৪ মৃত্যু, ৮ মাসের মোট মৃত্যুকেও ছাড়ালো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৩ এএম ২০২৬
সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১০৪ মৃত্যু, ৮ মাসের মোট মৃত্যুকেও ছাড়ালো
ছবি

ছবি সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহভাবে বাড়ছে। চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন, যা চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ডেঙ্গুতে মোট মৃত্যুর চেয়েও বেশি। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন, ঢাকা বিভাগে ৪০৫ জন, খুলনা বিভাগে ২৮০ জন, বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭ জন, ময়মনসিংহে ১১৩ জন, রংপুরে ৫৯ জন, সিলেটে আটজন এবং রাজশাহীতে ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ৬২ হাজার ১১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৪৯ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ মৃত্যু হয়েছে সেপ্টেম্বরেই। এর আগে আগস্টে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২০ হাজার ৫৩৬ জন। অথচ সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৫২১ জনে। ফলে মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাতেও সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার স্পষ্ট হয়ে উঠেছে। 
সানা/আপ্র/২৩/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাতের ঘুম নষ্টের জন্য দায়ী কয়েকটি খাবার
২৩ সেপ্টেম্বর ২০২৬

রাতের ঘুম নষ্টের জন্য দায়ী কয়েকটি খাবার

স্বাস্থ্য প্রতিদিন===

হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু
২৩ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে ১১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত এবং...

নীরব উচ্চ রক্তচাপ: ভালো আছি বললেই কি সত্যিই ভালো আছি?
২৩ সেপ্টেম্বর ২০২৬

নীরব উচ্চ রক্তচাপ: ভালো আছি বললেই কি সত্যিই ভালো আছি?

স্বাস্থ্য প্রতিদিন-------------

বিএমইউতে মাসে দুটি লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা
২২ সেপ্টেম্বর ২০২৬

বিএমইউতে মাসে দুটি লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা

এক তৃতীয়াংশ খরচ ভারতের

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে