গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রেমের গুঞ্জন ছাড়াই হঠাৎ বিয়ে করে চমকে দিয়েছিলেন নাঈম-নাদিয়া

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৪৪ এএম ২০২৬
প্রেমের গুঞ্জন ছাড়াই হঠাৎ বিয়ে করে চমকে দিয়েছিলেন নাঈম-নাদিয়া
ছবি

ছবি সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় জুটি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদের দাম্পত্য জীবনের এক বিশেষ দিন আজ ১৫ জানুয়ারি। ভালোবাসা, বোঝাপড়া আর পারিবারিক বন্ধনে বাঁধা এই তারকা দম্পতির বিয়ের ১০ বছর পূর্তি হলো। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক যেমন পরিণত হয়েছে তেমনি দর্শকের কাছেও তারা হয়ে উঠেছেন ভালোবাসার এক নির্ভরতার নাম।

হঠাৎ করেই বিয়ের খবরে চমকে দিয়েছিলেন নাঈম-নাদিয়া। ২০১৬ সালের ১৫ জানুয়ারি, প্রেমের গুঞ্জন ছাড়াই তারা বিয়ে করেন। তখন অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু সময় প্রমাণ করেছে, নিঃশব্দ ভালোবাসাও গভীর হতে পারে। পরিচয় বহু দিনের হলেও একে অপরকে নতুনভাবে আবিষ্কার করার শুরুটা ২০১৫ সালের মাঝামাঝি। নাদিয়ার নাচ আর অভিনয়ের প্রতি নাঈমের মুগ্ধতা ধীরে ধীরে জায়গা করে নেয় হৃদয়ের গভীরে।

নাজনীন হাসান চুমকীর পরিচালনায় একটি নাটকে একসঙ্গে অভিনয়ের সময়ই মূলত কাছাকাছি আসেন তারা। সহ-অভিনেতা হিসেবে কাজ করতে গিয়ে শুরু হয় মনের আদান-প্রদান। ক্যামেরার সামনে তৈরি হওয়া সেই রসায়ন বাস্তব জীবনেও ছড়িয়ে পড়ে। বিষয়টি ধরা পড়ে দুই পরিবারের চোখেও। পরে দুই পরিবারের সম্মতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন তারা।

নাদিয়ার জীবনে এটি ছিল দ্বিতীয় বিয়ে। অতীতের অভিজ্ঞতা, ভাঙা সম্পর্ক সবকিছুর পরও নতুন করে বিশ্বাস করার সাহস করেছিলেন তিনি। আর সেই বিশ্বাসের ঠিকানাই হয়ে ওঠেন নাঈম। অন্যদিকে নাঈমের জীবনে নাদিয়াই প্রথম জীবনসঙ্গী। দায়িত্ব, যত্ন আর সম্মান দিয়ে গড়ে তুলেছেন সংসার।

দশ বছরে তারা একসঙ্গে কাটিয়েছেন অসংখ্য মুহূর্ত। কখনো ক্যামেরার আলোয়, কখনো একান্ত ঘরোয়া সুখে। অভিনয়, নাচ, পরিবার; সবকিছুর মাঝেই তারা প্রমাণ করেছেন, তারকাজীবনের ব্যস্ততার ভেতরেও সম্পর্ক টিকিয়ে রাখা যায় ভালোবাসা আর বোঝাপড়ায়।

বিয়ের দশ বছরে পা রেখে নাঈম-নাদিয়া আজও আগের মতোই পরস্পরের পাশে। এই যুগলবন্দির জন্য শুভকামনা। ভালোবাসা থাকুক ঠিক এমনই, নিঃশব্দ কিন্তু গভীর।

এসি/আপ্র/১৫/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই