গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:২৬ এএম ২০২৬
লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট
ছবি

ছবি সংগৃহীত

আগামী ২৩ আগস্ট লন্ডনে গান শোনাবেন বাংলা গানের দুই প্রজন্মের প্রতিনিধি নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার। 

আইঅন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’ শিরোনামের এই আয়োজনে ওপার বাংলার কিংবদন্তী নচিকেতার সাথে গান গাইবেন বাংলাদেশের এসময়ের জনপ্রিয় শিল্পী ও গীতিকার জয় শাহরিয়ার। এই কনসার্ট নিয়ে জয় শাহরিয়ার বলেন, লন্ডনে প্রথমবারের মতো গাইবো।

 নচিদার সাথে আগেও এক মঞ্চে গাইবার অভিজ্ঞতা আছে।


তিনি বলেন,“আমাদের ঢাকার সেই দ্বৈত শোয়ের ধারাবাহিকতাতেই এবারের আয়োজন লন্ডনে হচ্ছে। আশা করি ভবিষ্যতে পৃথিবীর নানা শহরে আমরা পৌঁছে যাবো আমাদের গান নিয়ে এভাবেই। লন্ডনের শ্রোতারা একটি সুন্দর গানের সন্ধ্যা পাবেন বলেই প্রত্যাশা করছি।” 

এ প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, জয় আমার স্নেহভাজন। ওর সাথে অডিও, মঞ্চ সব জায়গাতেই কাজ করেছি। আশা করি এবার লন্ডনে আমাদের গানও সবার মন ছুঁয়ে যাবে। 

২০২৪ সালে প্রকাশ পেয়েছে নচিকেতা ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম “তথাগত”, যেখানে জয়ের সুরে দুই শিল্পীর কণ্ঠে স্থান পেয়েছে ৭ টি গান। লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে এই কনসার্টের গেট খোলা হবে বিকেল ৩ টায়। 

ইতিমধ্যেই অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে। যার মূল্য যথাক্রমে ২০, ৪০ ও ১০০ পাউন্ড।

 যা বাংলাদেশি টাকায় আড়াই হাজার, সাড়ে ছয়হাজার এবং সাড়ে ষোল হাজার টাকা। অনুষ্ঠানের শিল্পী ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের আজব কারখানা।

ডিসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই