গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাকিবের আহ্বানে ফিরতে রাজি ববিতা, দিলেন শর্ত

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:১৩ এএম ২০২৬
শাকিবের আহ্বানে ফিরতে রাজি ববিতা, দিলেন শর্ত
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকা কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা আবারো বড় পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে এজন্য প্রয়োজন হবে শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র। এমন প্রতিশ্রুতি এসেছে মেগাস্টার শাকিব খানের বিশেষ অনুরোধের পর।

জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাকে শুভেচ্ছা জানান শাকিব খান। আলাপচারিতার একপর্যায়ে ববিতাকে আবারও সিনেমায় অভিনয়ের আহ্বান জানান তিনি।

শাকিব বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার বিনীত অনুরোধ। আপনার সঙ্গে আমি আরো কাজ করতে চাই।’

জবাবে ববিতা জানান, উপযুক্ত গল্প ও চরিত্র না পাওয়ায় দীর্ঘদিন তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে শাকিবের অনুরোধের পর তিনি বলেন, ‘আমাকে তেমন গল্প নিয়ে আসো, যেখানে তোমার আর আমার দুজনেরই চ্যালেঞ্জিং চরিত্র থাকবে। তাহলে আমি অভিনয় করব। কথা দিলাম, তোমার সঙ্গে ছবি করব।’

অনুষ্ঠানে ববিতা শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক কাজেরও প্রশংসা করেন।

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন।

এসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই