গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:১৮ এএম ২০২৬
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
ছবি

আসিফ আকবর

দেশের রাজনীতি, সমাজব্যবস্থা ও সাংস্কৃতিক অঙ্গনের নানা বিষয় নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দুর্নীতি, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক বৈষম্য এবং জনসচেতনতার অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টের শুরুতেই তিনি ছোটখাটো চুরি ও অনিয়মের ঘটনা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার বিষয়টি উল্লেখ করেন। তার ভাষায়, সাধারণ অপরাধের ঘটনায় জনরোষ দেখা গেলেও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে একই ধরনের সামাজিক প্রতিক্রিয়া দেখা যায় না।

আসিফ আকবর লেখেন, ‘লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার হয়ে যায় জনপ্রতিনিধি।’

তিনি আরও বলেন, সাধারণ মানুষই নানা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে এসব ব্যক্তিকে নেতা ও অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করে। আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করার পরও শেষ পর্যন্ত একই নেতৃত্বকে পুনরায় প্রতিষ্ঠিত করার প্রবণতা দেশের রাজনৈতিক ও সামাজিক সংকটকে দীর্ঘস্থায়ী করছে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে উচ্চশিক্ষিত ও প্রভাবশালী শ্রেণির সমালোচনা করে আসিফ আকবর দাবি করেন, বড় ধরনের দুর্নীতির কৌশল তারাই ভালোভাবে জানে, আর সাধারণ মানুষ নানা প্রলোভনের ফাঁদে পড়ে সেই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকেই বৈধতা দেয়।

তিনি ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তির প্রসঙ্গও টানেন। একই সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তুলনা করে নিজের মতামত তুলে ধরেন।

দেশের ফুটবল প্রশাসন নিয়েও মন্তব্য করেন এই সংগীতশিল্পী। তার মতে, বিভিন্ন প্রতিষ্ঠানে আগের ধ্যানধারণার পুনরাবৃত্তি ঘটছে এবং এটি বৃহত্তর রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতারই অংশ।

স্ট্যাটাসের শেষদিকে তিনি লেখেন, ‘এই দেশের মানুষের শত্রুর প্রয়োজন নেই, নিজেদের বিনাশে নিজেরাই যথেষ্ট।’ তার মতে, দেশের তরুণরাই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে, আর সেই পরিস্থিতির সুযোগ নিচ্ছে একটি সুবিধাভোগী শ্রেণি।

‘ভালবাসা অবিরামৃ’ লিখে পোস্টটি শেষ করেন আসিফ আকবর।

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন এই সংগীতশিল্পী। তার নানা বক্তব্য ও স্ট্যাটাস প্রায়ই আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
সানা/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গায়ক থেকে নবাব!
২১ সেপ্টেম্বর ২০২৬

গায়ক থেকে নবাব!

ফেরদৌস ওয়াহিদ। গানের মানুষ। বিশেষত বাংলা পপ গানে তার ভূমিকা অসামান্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের...

বর্ষণ ও পরীমনিকে নিয়ে গিয়াসউদ্দিন সেলিমের ‘সেপারেশন’
২০ সেপ্টেম্বর ২০২৬

বর্ষণ ও পরীমনিকে নিয়ে গিয়াসউদ্দিন সেলিমের ‘সেপারেশন’

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেতা ইম...

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই
২০ সেপ্টেম্বর ২০২৬

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

হেভি মেটাল গানের ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (...

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া
২০ সেপ্টেম্বর ২০২৬

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি নানারকম পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই