গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

বলিউডে শ্রদ্ধা কাপুর-রাহুল মোদীর প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:০০ এএম ২০২৬
বলিউডে শ্রদ্ধা কাপুর-রাহুল মোদীর প্রেমের গুঞ্জন
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুর কি তবে এবার সিঙ্গেল তকমা ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? বি-টাউনে এখন শোনা যাচ্ছে তার বিয়ের গুঞ্জন। আর পাত্র হিসেবে বারবার একজনের নামই উঠে আসছে- চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদী।

দীর্ঘদিন ধরেই রাহুল ও শ্রদ্ধার প্রেম নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। কখনো বিমানে পাশাপাশি বসে যাত্রা করা, আবার কখনো কোনো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়া তাদের রসায়ন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যদিও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই স্পিকটি নট এই জুটি। তবে মুখে কিছু না বললেও তাদের ঘনঘন উপস্থিতি অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। শ্রদ্ধা কাপুর এবার তার এই সম্পর্ককে একটি পরিণতি দিতে চাইছেন।

এর আগে আদিত্য রায় কাপুর এবং ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত কোনোটিই টেকেনি। বিশেষ করে ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাবা শক্তি কাপুরের কড়া আপত্তি থাকায় সেই অধ্যায় সেখানেই শেষ হয়ে যায়।

তবে রাহুল মোদীর ক্ষেত্রে বিষয়টি বেশ ইতিবাচক। শোনা যাচ্ছে, রাহুলকে কাপুর পরিবারের সবাই বেশ পছন্দ করেন। পরিবারের সদস্যদের সবুজ সংকেত মেলায় বিয়ের সিদ্ধান্ত নিতে এবার আর কোনো বাধা নেই শ্রদ্ধার সামনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘বিয়ে তো করবই।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ মন্তব্যে অনুরাগীরা মনে করছেন, বিয়ের সানাই বাজার সময় হয়তো খুব কাছেই।

এসি/আপ্র/০৭/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা
০৮ অক্টোবর ২০২৬

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই তারকাদের বিভিন্ন বিভ্রান্তিকর ও আপ...

নানার মৃত্যুতে কাঁদছে বলিউড
০৮ অক্টোবর ২০২৬

নানার মৃত্যুতে কাঁদছে বলিউড

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর সংবাদে মন খারাপ বলিউডের সিনেদুনিয়ার সতীর্থদের। জাতীয় পুরস্কার...

শাহরুখের সেই এক মন্ত্র এখনো মেনে চলেন অভিষেক
০৮ অক্টোবর ২০২৬

শাহরুখের সেই এক মন্ত্র এখনো মেনে চলেন অভিষেক

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের সমীকরণ নিয়ে নেটিজেনদের মাঝে জল্পনা-কল্পনার অন্ত নেই। তবে এর মাঝেও কিছু...

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা
০৮ অক্টোবর ২০২৬

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা

পর্দায় একসময় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই