গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

আবারও একসঙ্গে সঞ্জয়-নোরা ফাতেহি, আসছে ‘চ্যাম্পিয়ন’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০৮:২০ এএম ২০২৬
আবারও একসঙ্গে সঞ্জয়-নোরা ফাতেহি, আসছে ‘চ্যাম্পিয়ন’
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। 

 

সেই সফল জুটিই এবার ফিরছেন নতুন গান নিয়ে। আগামী ২৯ জুন প্রকাশ পাবে সঞ্জয় দেব ও নোরা ফাতেহির নতুন গান ‘চ্যাম্পিয়ন’। ডালাস থেকে গণমাধ্যমকে সঞ্জয় দেব জানান, ‘চ্যাম্পিয়ন’ শুধু কোনো খেলার জয়কে ঘিরে তৈরি গান নয়; এটি মানুষের আত্মবিশ্বাস, সংগ্রাম এবং জীবনের প্রতিটি সাফল্য উদযাপনের বার্তা বহন করবে। 

 

তিনি বলেন, “এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। 

‘চ্যাম্পিয়ন’ সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।” গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর এবং সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। 

 

তিনি জানান, প্রায় দুই মাস ধরে ‘চ্যাম্পিয়ন’র কাজ চলেছে। বিশ্বকাপের আবহকে কেন্দ্র করেই গানটি প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি ও নোরা ফাতেহি।


গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। মাত্র দুই দিনের সফরে গিয়ে এক দিনেই ভিডিওটির শুটিং শেষ করেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। 

সঞ্জয়ের ভাষ্য, জানজিবারের মনোমুগ্ধকর সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে আলাদা মাত্রা দিয়েছে। এদিকে গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রচারণা। 

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে নোরা ফাতেহি লিখেছেন, “বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ন’র জন্য প্রস্তুত তো?” তার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন গানটি নিয়ে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।

 

ডিসি/আপ্র/২৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে