গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে মহাকাশভিত্তিক চলচ্চিত্র নিয়ে ফিরছেন অংশু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩৭ এএম ২০২৬
দেশে মহাকাশভিত্তিক চলচ্চিত্র নিয়ে ফিরছেন অংশু
ছবি

মহাকাশনির্ভর গল্প নিয়ে আসছেন নির্মাতা তানিম রহমান অংশু -ছবি সংগৃহীত

দেশের চলচ্চিত্রে এবার প্রথমবারের মতো মহাকাশনির্ভর গল্প নিয়ে আসছেন নির্মাতা তানিম রহমান অংশু। নতুন এই চলচ্চিত্রের নাম ‘লিম্বো’, যা হবে স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার একটি ভিন্নধর্মী নির্মাণ।

নির্মাতা সোমবার (১৫ জুন) আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেন এবং একটি লোগো পোস্টার প্রকাশ করেন। পোস্টারে দেখা যায় একটি মহাকাশযানের জানালা দিয়ে পৃথিবীর নীল রূপ। জানালার দুই পাশে দুটি মানুষের হাত, যা ইঙ্গিত করে দূরত্ব ও সম্পর্কের ভেতরের টানাপোড়েনকে।

নির্মাতা তানিম রহমান অংশু জানান, বাংলাদেশি চলচ্চিত্রে এই ধরনের প্রেক্ষাপট ও ভিজ্যুয়াল উপস্থাপনা আগে দেখা যায়নি। আন্তর্জাতিক মানে ছবিটি নির্মাণের জন্য তিনটি ভিন্ন দেশে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আগামী আগস্টে শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে চুক্তি প্রক্রিয়া শুরু হবে। এরপর শুটিং শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে এবং পরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তিনি আরো বলেন, গত ছয়-সাত বছরে তিনি একাধিক পরিকল্পনা করলেও এমন একটি চ্যালেঞ্জিং ও নতুন জনরার গল্পের অপেক্ষায় ছিলেন। তাঁর মতে, ‘লিম্বো’ নির্মাণ করা বাংলাদেশে অত্যন্ত কঠিন একটি প্রজেক্ট হলেও নির্মাতা হিসেবে তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

এর আগে ২০১৯ সালে ‘ন ডরাই’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন তানিম রহমান অংশু। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে চলচ্চিত্রপাড়ায় ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

নির্মাতা জানিয়েছেন, চলচ্চিত্রটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার লক্ষ্য রয়েছে। একই দিনে প্রকাশিত আরেক প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে রহস্য ও আগ্রহ আরো বেড়েছে, তবে অভিনয়শিল্পী বা অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। 
সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই