গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

‘অনুমোদনহীন’ গান ও দৃশ্য: শাকিব খানের ‘প্রিন্সের’ সনদ স্থগিত

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৬ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ০৪:১৪ এএম ২০২৬
‘অনুমোদনহীন’ গান ও দৃশ্য: শাকিব খানের ‘প্রিন্সের’ সনদ স্থগিত
ছবি

ছবি সংগৃহীত

মুক্তির প্রায় দেড় মাস পর চিত্রনায়ক শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার অনাপত্তি সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। 

ফলে দেশের কোনো প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার একাধিক সিনেমা হলে ‘অনুমোদনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে’ সিনেমাটি দেখানো হয়েছে।


গানটি হচ্ছে সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘একা একা লাগে তোমারে ছাড়া’। অনুমোদনহীন দৃশ্যের বিষয়ে বলা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে অঙ্গচ্ছেদ ও গলাকাটার মতো কিছু দৃশ্য সার্টিফিকেশন বোর্ড বাদ দিলেও সেগুলো পুনরায় যোগ করা হয়েছে। বাদ দেওয়া ‘অশালীন ভিজ্যুয়াল কনটেন্টও’ দেখানো হচ্ছে বলে অভিযোগ তথ্য অধিদপ্তরের। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনেমায় ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা ‘টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে দেখানো হয়েছে, যা নিয়মবহির্ভূত। এসব অনিয়মের অভিযোগ তুলে ‘প্রিন্স’ সিনেমার অনাপত্তি সনদ স্থগিত করার কথা বলো হয়েছে। 

সনদটি দেওয়া হয়েছিল গত ১৬ মার্চ। নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।


এর আগে সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খান সিনেমার ব্যর্থতা নিয়ে বলেছিলেন, “সিনেমাটি নির্মাণে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, যা আমি অকপটে স্বীকার করছি। কারিগরি দিক থেকে এটি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি। টেকনিক্যাল সমস্যার কথা বলছে, কালার সমস্যা নিয়ে কথা বলছে। আমরা ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করেছি। 

যার কারণে সময়ের অভাবে অনেক ত্রুটি থেকে গেছে।” শাকিব খানের বক্তব্য অনুযায়ী, সিনেমাটি সেন্সর পাওয়ার চার দিন পরেও দৃশ্যধারণ করা হয়। আপত্তি ওঠা গানটির দৃশ্যধারণ ওই সময় হয়েছিল বলে সিনেমার সঙ্গে যুক্ত কেউ কেউ জানিয়েছেন। মুক্তির সময় হল মালিকরা অভিযোগ তুলেছিলেন, কাজ সম্পন্ন না করেই সিনেমাটি প্রেক্ষাগৃহে ছাড়া হয়েছে।


সেসময় সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স, সার্ভার জটিলতাসহ নানা ধরনের অভিযোগ তুলেছিলেন হল মালিক ও দর্শকরা। গেল মাসে সিনেমাটি ইতালিতে মুক্তি দিয়ে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস বলছে, ইতালিতে প্রিন্সের যে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্রজেকশন) ফাইল যাবে, সেটি নতুন করে সংস্করণ করা হয়েছে। 

“ফলে প্রিন্স সিনেমা নিয়ে দেশে মুক্তির সময়ে যে জটিলতা দেখা দিয়েছিল, তা কাটিয়ে উঠে আরও নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। বিদেশের দর্শকরা সিনেমাটির নিখুঁত প্রদর্শনী উপভোগ করতে পারবেন।” 

এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দুই নায়িকা ফারিণ ও জ্যোতির্ময়ী। আরও আছেন ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, এজাজ ও শরীফ সিরাজও আছেন বিভিন্ন চরিত্রে।

 


 

সংশ্লিষ্ট খবর

৮৩ বছর বয়সেও ২৪ ঘণ্টা শুটিংয়ে অমিতাভ
১১ আগস্ট ২০২৬

৮৩ বছর বয়সেও ২৪ ঘণ্টা শুটিংয়ে অমিতাভ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নিজের ব্লগে কাজের...

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা
১১ আগস্ট ২০২৬

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাজ নজর কেড়েছে। হা...

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ভুল হয়েছে
১১ আগস্ট ২০২৬

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ভুল হয়েছে

হজ করে দেশে ফেরার পর আপাতত অভিনয় থেকে দূরে থাকার মন্তব্য করে সম্প্রতি আলোচনায় এসেছিলেন অভিনেতা হাসান...

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!
১০ আগস্ট ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

প্রকাশ হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় মানবিক বিভা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই