গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১১ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:১১ এএম ২০২৬
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
ছবি

ছবি সংগৃহীত

ললিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত বিচ্ছেদ এবং দীর্ঘ নীরবতা সব মিলিয়ে তাদের সম্পর্কের সমীকরণটি ছিল অনেকটা রোলার কোস্টারের মতো। 

তবে সাম্প্রতিক সময়ে এই দুই তারকার ঘনিষ্ঠতা জানান দিচ্ছে, পর্দার আড়ালের গল্পটি এবার প্রকাশ্যে আসতে খুব একটা দেরি নেই। সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন এই জুটি। 

মঞ্চে গান গাওয়ার সময় আসিম যেভাবে ঝুঁকে হানিয়ার চোখের দিকে তাকিয়ে গান গেয়েছেন, তা উপস্থিত দর্শকদের নজর এড়ায়নি। সেই মুহূর্তের ভিডিওটি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। 

তবে গল্পের এখানেই শেষ নয়, বরং নতুন মোড় নিয়েছে আসিমের মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্টে।


আমেরিকায় আসিমের কনসার্টে হানিয়া নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ভিড়ের মধ্যে মুখ ঢেকে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। হানিয়া মুখ ঢেকেছিলেন যে রুমাল দিয়ে তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’। 

ভক্তদের দাবি, এটি শুধু কাকতালীয় নয়, বরং খুব সচেতনভাবে দেওয়া ‘সফট লঞ্চ’। 

কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ক্যাপশন ছাড়াই একে অপরের প্রতি বিশেষ টান প্রকাশ করছেন তারা। কখনো কনসার্টের সেই চোখের ভাষা, কখনো হাতে হাত রাখা সবকিছুই যেন কোনো বড় ঘোষণার ইঙ্গিত দিচ্ছে। 

গুঞ্জন আরও জোরালো হয়েছে তাদের বিয়ের খবর নিয়ে। পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, সব মান-অভিমান ভুলে চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই আলোচিত জুটি। 

যদিও হানিয়া বা আসিম এখনও কিছুই বলেননি, তবে তাদের সাম্প্রতিক অঙ্গভঙ্গি বলছে, মৌনতাও অনেক সময় সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়।

 

ডিসি/আপ্র/৩০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই