গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অভিনেতা থেকে নেতা, প্রথম নির্বাচনেই বাজিমাত বিজয়ের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৫৫ এএম ২০২৬
অভিনেতা থেকে নেতা, প্রথম নির্বাচনেই বাজিমাত বিজয়ের
ছবি

ছবি সংগৃহীত

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হতেই সবার দৃষ্টি এখন বুথফেরত জরিপের দিকে। আর সেই জরিপেই সবচেয়ে আলোচিত নাম দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। 

রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা তৈরি করেছেন এই তারকা। বিভিন্ন জরিপে তার পক্ষে শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা তাকে এই নির্বাচনের অন্যতম চমক হিসেবে তুলে ধরেছে। 

নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজয়। 

তার প্রধান প্রতিপক্ষ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। নির্বাচনের আগেই বিজয়ের জনসভায় বিপুল উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে, যা বুথফেরত জরিপেও প্রতিফলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। এই পূর্বাভাস বাস্তবায়িত হলে তামিলনাড়ুর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


তবে সব জরিপ একই চিত্র তুলে ধরছে না। কিছু সংস্থার মতে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোটের প্রাপ্তি হতে পারে ৬০ থেকে ৮০টি আসন। 

কিছু জরিপে আবার বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে। এদিকে কামাখ্যা অ্যানালিটিক্সসহ কয়েকটি সংস্থা বিজয়কে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। 

তাদের পূর্বাভাস অনুযায়ী, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল। 

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশেরও বেশি, যা রাজ্যের নির্বাচনী আগ্রহের প্রতিফলন। 

এখন দেখার বিষয়, বুথফেরত জরিপের এই পূর্বাভাস চূড়ান্ত ফলাফলে কতটা প্রতিফলিত হয় এবং অভিষেক নির্বাচনে ইতিহাস গড়তে পারেন কি না থালাপতি বিজয়।

 

ডিসি/আপ্র/৩০/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে...

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম...

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। জনপ্রিয় ধারা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে