গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২০ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৪৯ এএম ২০২৬
অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী
ছবি

ছবি সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’। কিন্তু সেই অস্কার ঘিরেই এখন তৈরি হয়েছে বিতর্ক। অস্কার কর্তৃপক্ষের ওয়েবসাইটে ‘ইন মেমোরিয়াম’ (প্রয়াতদের শ্রদ্ধাঞ্জলি) তালিকায় বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর নাম থাকলেও মূল সম্প্রচারের সময় তাকে এড়িয়ে যাওয়া হয়েছে। 

 

এ নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও এবার সরাসরি মুখ খুলেছেন তার স্ত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি অনুষ্ঠিত অস্কারের সরাসরি সম্প্রচারে প্রয়াত তারকাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হলেও সেখানে ভারতের ‘হিম্যান’ খ্যাত ধর্মেন্দ্রর নাম উল্লেখ পর্যন্ত করা হয়নি।

 
অথচ কিছুদিন আগেই ৭৮তম ‘বাফটা’র মঞ্চে যথাযথ সম্মানের সাথে স্মরণ করা হয়েছে এই অভিনেতাকে। অস্কারের এমন বৈষম্যমূলক আচরণে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হেমা মালিনী বলেন, ‘অস্কারের মঞ্চে যেটা ঘটল তা অত্যন্ত লজ্জাজনক।’ তার কথায়, ‘অস্কারের মঞ্চে ধর্মেন্দ্রর সঙ্গে কী করা হলো, সেসব নিয়ে আমি মোটেও ভাবিনা। 

তিনি তার জীবদ্দশায় কখনও খুব বেশি পুরস্কার পাননি। তাহলে আজ কেন আমি অস্কারকে বিশেষ পাত্তা দিতে যাব?’ পুরস্কারের রাজনীতি বা বঞ্চনা প্রসঙ্গে ড্রিম গার্ল খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘আমরা দু’জনেই আমাদের দেশে যে পরিমাণ ভালোবাসা ও সম্মান পেয়েছি, তাতেই অনেক খুশি। 

তবে এটা সত্যি যে, কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রাপ্তি থেকে আমরা বরাবরই বঞ্চিত হয়েছি।’

 

ডিসি/আপ্র/১৭/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
১৯ সেপ্টেম্বর ২০২৬

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

শুটিংয়ের সময় নারীদের শারীরিক কষ্ট বিবেচনায় নিয়ে কাজের চুক্তিতে মাসিকের ছুটি রাখার দাবি জানিয়েছেন দক্...

নারীদের নিয়ে তামাশা বন্ধের আহ্বান হানিয়া আমিরের
১৯ সেপ্টেম্বর ২০২৬

নারীদের নিয়ে তামাশা বন্ধের আহ্বান হানিয়া আমিরের

নারীদের চেহারা, শরীর, বয়স কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে হাসি-তামাশা ও কনটেন্ট তৈরির প্রবণতার বিরুদ্ধে সর...

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে