গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

২৪ বছরের প্রেম, তবুও মুগ্ধতা কাটেনি রিতেশ-জেনেলিয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৩৫ এএম ২০২৬
২৪ বছরের প্রেম, তবুও মুগ্ধতা কাটেনি রিতেশ-জেনেলিয়ার
ছবি

ছবি সংগৃহীত

বলিউডে প্রেম আসে-যায়, ভাঙে-গড়ে নতুন সমীকরণ। তবে জেনেলিয়া ডি’সুজা ও রিতেশ দেশমুখের সম্পর্ক যেন সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। মজার ভিডিও, খুনসুটি আর প্রকাশ্যে একে অপরের প্রতি সহজ-স্বাভাবিক ভালোবাসা-সব মিলিয়ে এই তারকা দম্পতি ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় জুটি।


আজ তাদের সম্পর্কের বিশেষ এক মাইলফলক। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করে রিতেশ লিখেছেন, “ঠিক ২৪ বছর আগে আমাদের হৃদয় একে অপরকে খুঁজে পেয়েছিল, তারপর আর কখনো ছেড়ে যায়নি।” স্ত্রী জেনেলিয়াকে তিনি তার “সেফ স্পেস” বলে উল্লেখ করেন। 

আরও লেখেন, “প্রতিদিন আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমার বন্ধু, আমার ভালোবাসা, আমার চিরদিনের ‘বাইকো’ৃ আমি তোমার প্রেমে অসীম, নিরন্তরভাবে ডুবে আছি।” মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। জেনেলিয়াও ভালোবাসায় ভরা জবাব দেন। লেখেন, “সব সময়ের জন্য তোমারই, রিতেশ। 

২৪ বছর পরেও তোমার প্রেমে পড়তে ভালো লাগে।” ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমার শুটিংয়ে প্রথম আলাপ এই দুই তারকার। সেখান থেকেই বন্ধুত্ব, আর ধীরে ধীরে প্রেম। প্রায় এক দশক সম্পর্কের পর ২০১২ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। মারাঠি ও খ্রিস্টান-দুই সংস্কৃতির রীতিনীতি মেনেই হয়েছিল তাদের বিয়ে।


বর্তমানে দুই পুত্রসন্তান রিয়ান ও রাহিলকে নিয়ে সুখী সংসার এই তারকা দম্পতির। পরিবার, কাজ ও ব্যক্তিগত মুহূর্ত-সব মিলিয়ে ব্যস্ত অথচ পরিপূর্ণ জীবন কাটছে তাদের। পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন রিতেশ দেশমুখ। তাকে দেখা যাবে ঐতিহাসিক অ্যাকশনধর্মী সিনেমা ‘রাজা শিবাজি’-তে, যা ছত্রপতি শিবাজি মহারাজকে ঘিরে নির্মিত। 

২০২৬ সালের ১ মে বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে ছবিটির। এছাড়া ‘ধামাল ৪’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি, যা মুক্তি পাবে ২০২৬ সালের ৩ জুলাই। অন্যদিকে, জেনেলিয়াকে শেষবার বড় পর্দায় দেখা গেছে ‘সিতারে জমিন পর’ ছবিতে, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান। 

 

সামনে তাকে দেখা যাবে ‘রাজা শিবাজি’ ও ‘পুলিশ স্টেশন মে ভূত’ ছবিতে। প্রেম, পরিবার আর পেশা-সবকিছু সামলে ২৪ বছর পরেও একে অপরের প্রেমে মগ্ন রিতেশ-জেনেলিয়া। বলিউডে তাদের এই ভালোবাসার গল্প যেন এখনো ততটাই সতেজ, যতটা ছিল শুরুতে।

 

ডিসি/আপ্র/১৩/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!
১০ নভেম্বর ২০২৬

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!

অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবন যাপন করছেন তিনি। সেই জীবনের বড়...

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড...

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে
০৯ নভেম্বর ২০২৬

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে

ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টা...

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি
০৯ নভেম্বর ২০২৬

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

পরীমনিকে ঘিরে আলোচনার ঝড় থামছেই না। গতকাল মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে তিনি জানালেন, তার গাড়িতে হা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই