গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শবে বরাত উপলক্ষে জায়েদ খানের ধর্মীয় বার্তা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:১০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:০৯ এএম ২০২৬
শবে বরাত উপলক্ষে জায়েদ খানের ধর্মীয় বার্তা
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে ভক্ত-অনুরাগীদের সঙ্গে প্রার্থনায় শামিল হলেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। এই মহিমান্বিত রাতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ধর্মীয় বার্তা শেয়ার করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে জায়েদ খান লেখেন,‘আজ পবিত্র শবে বরাত। গুনাহ মাফ ও ভাগ্যলিপি মহিমান্বিত রাত। এই রাতে আল্লাহ অভিশপ্ত শ্রেণির গুনাহ বাদে সমগ্র মানুষের গুনাহ ক্ষমা করে দেন। হে আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমীন।’

অভিনেতার এই পোস্টটি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। অনেকেই তার স্ট্যাটাসে মন্তব্য করে আমিন লিখে দোয়া ও শুভেচ্ছা জানান। কেউ কেউ পবিত্র এই রাতের তাৎপর্য তুলে ধরে সবাইকে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার আহ্বানও জানিয়েছেন।

প্রতি বছর শবে বরাত মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি রাত হিসেবে পালিত হয়। এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

তারকাদের মাঝেও এই রাত ঘিরে ধর্মীয় অনুভূতির প্রকাশ দেখা যায়। সেই ধারাবাহিকতায় জায়েদ খানের এই বার্তাও ভক্তদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

এসি/আপ্র/০৪/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা
২৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা

ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‌্যাচেল জোরের নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে...

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
২৮ সেপ্টেম্বর ২০২৬

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যা...

আবার একসঙ্গে শিমুল-লামিমা
২৮ সেপ্টেম্বর ২০২৬

আবার একসঙ্গে শিমুল-লামিমা

কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে সিরিজ ‘ফিমেল’, ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘হোটেল...

‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর
২৮ সেপ্টেম্বর ২০২৬

‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে