গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৪ এএম ২০২৬
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’
ছবি

ছবি সংগৃহীত

দুই দশকের বেশি ধরে বলিউউ ইন্ডাস্ট্রির তারকাদের গল্প-আড্ডা, বিতর্কের একটি ঠিকানা হয়ে দাঁড়িয়েছে সেলিবেট্রি শো ‘কফি উইথ করণ’। যে শোয়ের কাণ্ডারি ভারতীয় হিন্দি সিনেমার পরিচালক-প্রযোজক করণ জোহর। করণের জনপ্রিয় শোটিতে অতিথি হয়ে এসে অনেক তারকার মান-অভিমান ভেঙেছে, দ্বন্দ্ব বেঁধেছে, মুখ দেখাদেখি বন্ধ হয়েছে, তাদের হাঁড়ির খবর ফাঁস হয়েছে, এমনকি প্রেমও হয়েছে একে অপরের মধ্যে। 

 

সঞ্চালক করণের ব্যাঙ্গাত্মক প্রশ্নবাণে বহু তারকা ধরাশায়ীও হয়েছেস। গেল ২২ বছর বছর এই শোয়ের দর্শক তৈরি হয়েছে ভারত ছাড়িয়ে বিদেশেও। অবশেষে জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ এর যাত্রা শেষ হতে চলেছে বলে জানিয়েছেন করণ। 

এনডিটিভি জানিয়েছে, ‘কফি উইথ করণ’ এর নবম সিজন চলছে। করণের অকপট স্বীকারোক্তি, “আমার শোয়ে এমন অনেক কিছুই ঘটেছে। দেশে বড় বড় কত তারকার ক্যারিয়ার যে শেষ হতে বসেছে অনুষ্ঠানে এসে।” আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে দেখা যাবে শোয়ের অন্তিম মৌসুম।


করণ বলেন, “বিনোদন জগতে আমার পরিচয়ের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে ' কফি উইথ করণ '। এখনও বিশ্বাস করতে পারছি না যে ২২ বছর হয়ে গেছে।” সামনের দিনগুলোয় সিনেমা পরিচালনায় নিজেকে ব্যস্ত রাখতে চান করণ। তিনি বলেন, “জীবনের বাকি সময় সিনেমা বানাবো। 

 

আরও অনেক গল্প বলে কাটাতে চাই। তাই ভারাক্রান্ত হৃদয়ে এই মৌসুমটিকেই শেষ মৌসুম হিসেবে ঘোষণা করছি।" এই সিদ্ধান্তকে 'আবেগপূর্ণ ও ব্যক্তিগত' আখ্যা দিয়ে করণ এও স্বীকার করেছেন যে, এই শো-টি তার কাছে কী অর্থ বহন করে। "যে সোফাটি আলাপচারিতা, অকপটতা এবং বিতর্কের সমার্থক হয়ে উঠেছে, সেখানে এটাই হবে আমার শেষবার বসা। এই সিদ্ধান্তটি আমার জন্য আবেগপূর্ণ এবং ব্যক্তিগত। 

“তবে আমি আশা করছি, এই অনুষ্ঠানটি আমাকে যা দিয়েছে, তা মানুষের হৃদয়ে অনুরণিত হতে থাকবে।”  এক ভিডিও বার্তায় করণ বলেন, “ভালোমন্দ, সব কিছুর মধ্যেও দর্শকেরাই সব সময়ে পাশে থেকেছেন। আমাদের সঙ্গে হেসেছেন, তর্ক করেছেন, সমালোচনা করেছেন, ভালোবাসা দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা, বার বার ফিরে এসেছেন। তাই বিদায়টা আবেগের।

 


“তবে একই সঙ্গে মনে হচ্ছে, এটাই সঠিক সময়। শেষ সিজনে সেই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে শেষ বারের মত কফির কাপ তুলতে চাই, যারা এই অনুষ্ঠানকে এতটা ভালোবাসা দিয়েছেন। তাই আসুন, শেষ বারের মত আমার সঙ্গে এক কাপ কফি খান।” 

প্রকাশিত ভিডিওতে নিজের দীর্ঘ সফরের কথা বলতে গিয়ে করণ বলেন, ২০০৪ সালের জুন মাসে তিনি তার বাবাকে বলেছিলেন, একটি আড্ডার অনুষ্ঠান করতে চান। তার কথায়, “বাবা বলেছিলেন, ‘করণ তুমি তো তোমার বন্ধুদের ডাকবে! 

তাদের সঙ্গে এমনিতেই যে কথা বলো, সেটাই করবে। তার জন্য আবার কে তোমাকে টাকা দেবে?’” সেই বছরেই ২৬ জুন প্রয়াত হন করণের বাবা। তার দুমাস পর ১৬ অগাস্ট অনুষ্ঠানের শুটিং শুরু হয়। করণ বলেন, “আজ আটটি সিজন, ২২ বছর এবং ১৬১টি পর্ব পেরিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। 

 

এই সময়ে অনেক কিছু ঘটেছে। প্রেমিক-প্রেমিকাকে ডেকেছি, বন্ধুদের ডেকেছি, পরিবারকে ডেকেছি। এমন প্রেমিক-প্রেমিকাকেও ডেকেছি, যারা পরে প্রাক্তন হয়েছেন। কেউ কেউ আবার বিয়েও করেছেন।” স্টার ওয়ার্ল্ডে 'কফি উইথ করণ' প্রথম শোয়ে অতিথি হিসেবে ছিলেন শাহরুখ খান ও কাজল। 

প্রথম সিজনে অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে এসেছিলেন। নবম সিজনে কারা অতিথি হবেন, তা ফাঁস করেননি সঞ্চালক।

ডিসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
০১ অক্টোবর ২০২৬

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বর...

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
০১ অক্টোবর ২০২৬

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

বয়স ৩৯। তার মধ্যে ২৯ বছর ধরেই আছেন অভিনয়ে। কারণ শুরুটা ছোটবেলা থেকেই। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি। বয়স...

পূজার মনে পুজোর আমেজ
০১ অক্টোবর ২০২৬

পূজার মনে পুজোর আমেজ

আসছে বাঙালি সনাতন ধর্মাবলবীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এম...

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা
০১ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে