গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫৬ এএম ২০২৬
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
ছবি

ছবি সংগৃহীত

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস রচনার খুব কাছাকাছি পৌঁছে গেছেন মার্কিন পপ সুপারস্টার টেলর সুইফট। এবারের আসরে তাকে সম্মানজনক ‘আর্টিস্ট ডিরেক্টর’ পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

এছাড়া অন্যান্য সাধারণ ক্যাটাগরিতেও ১১টি মনোনয়ন পেয়েছেন এই গায়িকা।  এর মাধ্যমে নিজের ক্যারিয়ারের সমৃদ্ধ ঝুলিতে আরও বেশ কয়েকটি নতুন মাইলফলক যুক্ত করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তার সামনে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অ্যাকশন-নেটওয়ার্ক ডটকমের তথ্য অনুযায়ী, এবারের এই বিশেষ সম্মাননা গ্রহণের মধ্য দিয়েই ভিএমএ-র ইতিহাসে এককভাবে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড গড়ে ফেলবেন সুইফট। 

 


এই অনন্য স্বীকৃতি যুক্ত হলে তার ঝুলিতে জমা হবে মোট ৩১টি ভিএমএ ট্রফি। ফলে তিনি পেছনে ফেলে দেবেন পপ তারকা বিয়ন্সেকে, যার ব্যক্তিগত, ‘ডেস্টিনিজ চাইল্ড’ ও ‘দ্য কার্টার্স’ মিলিয়ে মোট পুরস্কারের সংখ্যা ৩০টি। প্রতিযোগিতামূলক বিভাগে জয় পেলে সুইফটের এই ব্যবধান আরও বাড়বে। 

 

ভিএমএ-র অন্যতম সেরা সম্মান ‘ভিডিও অব দ্য ইয়ার’ বিভাগে এবার “দ্য ফেট অব ওফেলিয়া” গানের জন্য মনোনীত হয়েছেন টেলর সুইফট। এটি জিতলে এই বিশেষ ক্যাটাগরিতে নিজেরই গড়া সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করবেন তিনি। 

এর আগে “ব্যাড ব্লাড”, “ইউ নিড টু কাম ডাউন”, “অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম”, “অ্যান্টি-হিরো” এবং “ফোর্টনাইট” গানের জন্য পাঁচবার এই পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এবার জিতলে তা দাঁড়াবে ষষ্ঠ ট্রফিতে।


পাশাপাশি এক রাতে সর্বোচ্চ ভিএমএ জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগও থাকছে সুইফটের সামনে। ১৯৮৭ সালে অস্কারজয়ী সংগীতশিল্পী পিটার গ্যাব্রিয়েল নন-কম্পিটিটিভ ‘ভ্যানগার্ড’ অ্যাওয়ার্ডসহ এক রাতে সর্বোচ্চ ১০টি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছিলেন।

 

সুইফট যদি তার মনোনীত সবকটি বিভাগে জয় পান, তবে এক আসরেই সর্বোচ্চ ১২টি ট্রফি জয়ের নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন তিনি। ‘বেস্ট পপ’ ক্যাটাগরিতে বর্তমানে অ্যারিয়ানা গ্র্যান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩টি করে ট্রফি নিয়ে শীর্ষস্থানে রয়েছেন সুইফট। 

এবার “দ্য ফেট অব ওফেলিয়া” গানের মাধ্যমে এ বিভাগে জয় এলে অ্যারিয়ানাকে টপকে এককভাবে রেকর্ডটি নিজের দখলে নেবেন তিনি। তবে অ্যারিয়ানাও এই বিভাগে মনোনীত হওয়ায় দুজনের লড়াইটি জমে উঠবে বেশ।

ডিসি। আপ্র। ২৪-০৯-২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!
১০ নভেম্বর ২০২৬

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!

অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবন যাপন করছেন তিনি। সেই জীবনের বড়...

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড...

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে
০৯ নভেম্বর ২০২৬

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে

ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টা...

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি
০৯ নভেম্বর ২০২৬

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

পরীমনিকে ঘিরে আলোচনার ঝড় থামছেই না। গতকাল মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে তিনি জানালেন, তার গাড়িতে হা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই