গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মা হারালেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০০ এএম ২০২৬
মা হারালেন রানি মুখার্জি
ছবি

ছবি সংগৃহীত

মাতৃহারা হলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মারা গেছেন তার মা কৃষ্ণা মুখার্জি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। এক লিখিত বিবৃতির মাধ্যমে খবরটি জানিয়েছে রানির স্বামী আদিত্য চোপড়ার প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। 

 

ওই বিবৃতিতে বলা হয়, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানি মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি আজ দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন। আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। অনুগ্রহ করে আমাদের এই শোকের সময়ে প্রাইভেসি বজায় রাখবেন।’ 

রানির মা কৃষ্ণা বাঙালি মানুষ। একসময় ছিলেন প্লেব্যাক গায়িকা। বিয়ে করেছিলেন চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জিকে। তাদেরই সন্তান রানি। বাবা-মায়ের পথ ধরে সিনেমায় এসেছিলেন রানি। 

 

পেয়েছেন আকাশচুম্বী সাফল্য। নিজের জীবন ও ক্যারিয়ারে মায়ের অসামান্য অবদানের কথা বহুবার অকপটে বলেছেন রানি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। 

 

পরে জানান, এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয়ের জন্য নিজের মা কৃষ্ণাকেও অনুসরণ করেছিলেন অভিনেত্রী। যদিও চরিত্রটি ছিল সাগরিকা নামের এক নারীর। তাকে নিয়েও গবেষণা করেছিলেন রানি।

ডিসি/আপ্র/২২/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি
২২ সেপ্টেম্বর ২০২৬

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন
২২ সেপ্টেম্বর ২০২৬

ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন

ছোট পর্দায় দুজনেরই রয়েছে শক্ত অবস্থান। তবে দীর্ঘ অভিনয়জীবনে তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানাকে কখনো এক...

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক
২২ সেপ্টেম্বর ২০২৬

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক

সৌন্দর্য ও গ্ল্যামারের জন্য বিশ্বজুড়ে পরিচিত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও আন্তর্জাতিক ফ্যাশন অ...

গায়ক থেকে নবাব!
২১ সেপ্টেম্বর ২০২৬

গায়ক থেকে নবাব!

ফেরদৌস ওয়াহিদ। গানের মানুষ। বিশেষত বাংলা পপ গানে তার ভূমিকা অসামান্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই