গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৭ এএম ২০২৬
অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
ছবি

ছবি সংগৃহীত

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। এর মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্ত করে অস্কারে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।

জমা পড়া পাঁচটি সিনেমা হলো—রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।

৯৯তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য গত ২০ আগস্ট ছবি আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে পাঁচটি সিনেমা জমা পড়ে।

জমা পড়া চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য এরই মধ্যে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলেন, কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি।

ইতোমধ্যে এই কমিটি অস্কার কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত প্রক্রিয়ায় জমা পড়া চলচ্চিত্রগুলো দেখবেন ও মূল্যায়ন করবেন কমিটির সদস্যরা। পরে তাদের সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য একটি চলচ্চিত্র বাছাই করা হবে।

বাছাই প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে জমা দেওয়ার জন্য চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ডিসি/ আপ্র/১৭/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম...

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। জনপ্রিয় ধারা...

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐতিহাসিক যাত্রার পর একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে