টেলিভিশনের সেরা অনুষ্ঠানগুলোর পুরস্কার দেওয়া হয় ৭৮তম এমি অ্যাওয়ার্ডের আসর। আসরটি বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। ২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি পুরস্কার জিতে চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’।
বিবিসি জানিয়েছে প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস-এই দুই আয়োজন মিলিয়ে সিরিজটি পেয়েছে ১৪টি পুরস্কার।
এই সিরিজটি ১৯ শাখায় মনোনয়ন পেয়েছিল। আর সাতটি করে পুরস্কার জিতে আলোচনায় রয়েছে এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য প্রিট’ এবং সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘ডিএফটি সেন্ট লুইস’।
সেরা কমেডি সিরিজের পুরস্কারও গেছে ‘উইডোজ বে’ সিরিজের ঝুলিতে। ‘উইডোজ বে’ সিরিজের অভিনয়শিল্পী ম্যাথিউ রাইস সেরা কমেডি অভিনেতার পুরস্কার পেয়েছেন।
এই আয়োজনে ইতিহাস গড়েছেন তিনি। সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’র জন্যও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাইস। একই আসরে দুই ভিন্ন বিভাগে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হওয়া তার জন্য বিশেষ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
‘উইডোজ বে’ সিরিজে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন কেট ও’ফ্লিন। আর স্টিফেন রুট পেয়েছেন পার্শ্ব অভিনেতার পুরস্কার। চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন সিরিজটির নির্মাতা কেটি ডিপোল্ড জিতেছেন। পরিচালনায় পুরস্কার পান হিরো মুরাই।
সাতটি পুরস্কার পেয়েছে এইচবিওর জনপ্রিয় মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’; এটি ২৫টি মনোনয়ন পেয়েছিল । এ বছর কোনো সিরিজের সবচেয়ে বেশি মনোনয়নও পেয়েছে এটি।
সেরা ড্রামা সিরিজের পুরস্কার জয়ের পাশাপাশি টানা দ্বিতীয়বার সেরা ড্রামা অভিনেতা হয়েছেন নোয়া ওয়াইল। সীমিত দৈর্ঘ্যের সিরিজের বিভাগে সাতটি পুরস্কার জিতে নেয় ‘ডিএফটি সেন্ট লুইস’। অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন ডেভিড হারবার ও লিন্ডা কার্ডেলিনি। সিরিজটির নির্মাতা স্টিভেন কনরাড পরিচালনা ও চিত্রনাট্য—দুই বিভাগেও পুরস্কার জিতেছেন। এমি অ্যাওয়ার্ডসের মূল অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মারিস্কা হারগিটে।
৭৮তম এমি অ্যাওয়ার্ডস
ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
কমেডি সিরিজ: ‘উইডোজ বে’
লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: ‘ডিএফটি সেন্ট লুইস’
অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, ‘দ্য পিট’
অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট, ‘হ্যাকস’
অভিনেতা (কমেডি সিরিজ): ম্যাথিউ রিস, ‘উইডোজ বে’
অভিনেত্রী (ড্রামা সিরিজ): রিয়া সিহর্ন, ‘প্লুবিরাস’
অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): ম্যাথিউ রাইস, ‘দ্য বিস্ট ইন মি’
অভিনেত্রী (লিডমেড/অ্যানথোলজি সিরিজ): সলি ফিল্ড, ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার’
পরিচালক (ড্রামা সিরিজ): সোল মেটস্টাইন, ‘স্লো হর্সেস’
ডিসি/আপ্র/১৫/০৯/২০২৬