গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কানে ইতিহাস তৈরি করা সেই নেপালি ছবিই অস্কারে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
কানে ইতিহাস তৈরি করা সেই নেপালি ছবিই অস্কারে
ছবি

ছবি সংগৃহীত

অস্কারের ৯৯তম আসরে নেপালের প্রতিনিধিত্ব করবে চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়া সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। আসন্ন অস্কারের আসরে নেপাল থেকে এই সিনেমাটির মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। ৯৯তম অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতা করবে নেপালের আলোচিত এই সিনেমা। 

 

সিনেমাটি মনোনয়ন পাওয়ার পর নির্মাতা অভিনাশ বিক্রম শাহ এবং টিমের সবাইকে অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। চলতি বছরে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে নেপালের এই সিনেমাটি জিতে নিয়েছে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের জুরি প্রাইজ। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নেপালি চলচ্চিত্র কান উৎসবে পুরস্কার অর্জনের কৃতিত্ব দেখিয়েছে।

 


এটি তরুণ নির্মাতা অভিনাশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটিই প্রথম নেপালি চলচ্চিত্র যা কানে শুধু পুরস্কৃতেই হয়নি, বরং ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত প্রথম সিনেমাও! নেপালের দক্ষিণ তেরাই অঞ্চলের বনঘেরা গ্রাম থোরিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ এর গল্প। 

সমাজের প্রান্তিক অবস্থানে থাকা ট্রান্সজেন্ডার নারীদের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে এতে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র পিরাতি, যিনি একটি কিন্নর সম্প্রদায়ের নেত্রী। প্রিয় মানুষটির সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু হঠাৎ তার এক ‘মেয়ে’ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলে ব্যক্তিগত মুক্তি আর নিজের সম্প্রদায়ের প্রতি দায়িত্ব- এই দুইয়ের মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন পিরাতি।


সিনেমাটিতে অভিনয় করেছেন পুষ্পা থিং, দীপিকা যাদব, জ্যাসমিন বিশ্বকর্মা, শান্তি গিরি, গৌরি মাল্লা, মাওৎসে গুরুং, সঞ্জয় গুপ্তা দূরা, মহিমা নওয়াবাগ এবং আকাঙ্ক্ষা কার্কি। ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ নির্মিত হয়েছে নেপালের আন্ডারগ্রাউন্ড টকিজ নেপাল ও জয়ন্তী ক্রিয়েশন্সের প্রযোজনায়। এছাড়া সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে ফ্রান্স, জার্মানি, ব্রাজিল ও নরওয়ের একাধিক প্রতিষ্ঠান।

ডিসি/আপ্র/১৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ভারতের কলকাতায় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদ...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২৫ সালে নির্মাতা রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়...

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই