গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৭ এএম ২০২৬
বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান
ছবি

ছবি সংগৃহীত

লাক্স তারকা অভিনেত্রী নাফিজা জাহান অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিয়ে করে সেখানে সংসার পেতেছেন। এবার জানা গেল মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পরে ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন নাফিজা নিজেই। 

 

যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক অভিনেত্রী নওশীন নাহরিন মৌ সামাজিক যোগাযোগমাধ্যমে নাফিজার বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। 

 

সেখানে স্বামীসহ দেখা যায় নাফিজাকে। বেবি শাওয়ার উপলক্ষে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মডেল-অভিনেত্রী মোনালিসা, নোভা ফিরোজ, চিত্রনায়ক কাজী মারুফ, আদনান ফারুক হিল্লোল, ছোটপর্দার অভিনেতা জোভানসহ অনেকেই। 

 

গর্ভকালীন এই সময়ে মাকে ভীষণ মিস করছেন নাফিজা জাহান। এক পোস্টে এই অভিনেত্রী বলেন, এই সময়টাতে না কি কতজনের কত রকমেরই ইচ্ছে হয়, আর এটাই না কি স্বাভাবিক। কিন্তু আমার ইচ্ছে আমার মাৃ। ইসস! যদি একটু পাশে পেতাম। আম্মু, তোমাকে খুব মনে পড়ছে।

 


নাফিজার মা হতে যাওয়ার খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগী ছাড়াও তার সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।  ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নাফিজা জাহান। 

একই বছর সালাহউদ্দিন লাভলুর ‘হোমিও রোমিও’ নাটকে অভিনয় করেন। এর কিছুদিন পর শুভ্র খানের ‘সাদা রঙের স্বপ্ন’ ধারাবাহিকে কাজ করেন। এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। 

 

পরবর্তীতে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’, ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে দেখা যায় এই অভিনেত্রীকে।  ক্যারিয়ারের সুসময়ে ২০১৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নাফিজা জাহান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক প্রবাসীর সঙ্গে সংসার পাতেন। তবে এ সংসার বেশিদিন টেকেনি। 

২০২১ সালের নভেম্বরে নিউ ইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। এবার বিয়ের সাড়ে ৪ বছরের মাথায় এ দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি।

ডিসি/আপ্র/০৯/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
০৯ সেপ্টেম্বর ২০২৬

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

নিজের বর্তমান ছবিকে এআই-এর মাধ্যমে বদলে নিয়ে নেটিজেনরা দেখে নিচ্ছেন, চার দশক আগের সেই স্নিগ্ধ ফ্রেমে...

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
০৯ সেপ্টেম্বর ২০২৬

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দ...

রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব, ক্ষোভ মেয়ের
০৯ সেপ্টেম্বর ২০২৬

রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব, ক্ষোভ মেয়ের

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর নানা তথ্য ছড়িয়...

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই: কঙ্গনা
০৯ সেপ্টেম্বর ২০২৬

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই: কঙ্গনা

বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সচরাচর শিরোনামে আসেন সহশিল্পীদের কটু কথা বলে কি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে