গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৭ জুন ২০২৬

মেনু

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:২০ এএম ২০২৬
প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা
ছবি

ছবি সংগৃহীত

প্রেম, সম্পর্ক আর ব্যক্তিগত জীবন—এই তিনটি বিষয় নিয়েই প্রায়ই নানা জল্পনা তৈরি হয় তারকাদের ঘিরে। তবে এসব আলোচনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

জানালেন, বর্তমানে তিনি কোনো সম্পর্কে নেই এবং বিয়ের আগ পর্যন্ত তার সম্পর্ক নিয়ে আলাদা কোনো ঘোষণার প্রশ্নই ওঠে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, ‘আমি কোনো সম্পর্কে নেই।

যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই আমার সম্পর্কের কথা জানবে।’

সম্পর্কের অর্থ নিয়ে নিজের ভাবনার কথাও অকপটে তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, সম্পর্ক মানেই কেবল প্রেম নয়। যেকোনো নারী-পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে, আর সেই সম্পর্কেও ভুল বোঝাবুঝি, মান-অভিমান কিংবা প্রতারণার মতো বিষয় দেখা দিতে পারে।

ভাবনা বলেন, ‘আমরা ধরে নিই শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কেই অভিমান বা বিচ্ছেদ হয়। কিন্তু আসলে সব ধরনের সম্পর্কেই এসব থাকতে পারে।’

তিনি আরো যোগ করেন, জীবন তো সবসময় এক রকম চলে না। সম্পর্কগুলো বদলে যায়।

এখন প্রশ্ন হতে পারে—সম্পর্ক বলতে আমি আসলে কী বোঝাচ্ছি। প্রেম ছাড়াও তো নানা ধরনের সম্পর্ক হতে পারে। সেগুলো থেকেও বের হয়ে আসা যায়। সেটা নিয়েও তো আমার স্ট্যাটাস হতে পারে।
ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থানের পাশাপাশি কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন ভাবনা।

সম্প্রতি তিনি একটি নতুন ওয়েব ফিল্মের প্রথম লটের শুটিং শেষ করেছেন। সুমন ধর পরিচালিত এই ফিল্মে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইরফান সাজ্জাদ ও দীঘি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এছাড়াও শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আরও একটি নতুন ওয়েব প্রজেক্টে কাজ করার কথা জানিয়েছেন ভাবনা, যা শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

ওআ/আপ্র/২৫/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

দাদাগিরিতে নতুন অধ্যায় দেব, সৌরভ ‘দাদা’র ছায়া পেরোবে?
২৭ জুন ২০২৬

দাদাগিরিতে নতুন অধ্যায় দেব, সৌরভ ‘দাদা’র ছায়া পেরোবে?

বাংলার টেলিভিশন জগতে কিছু অনুষ্ঠান থাকে, যেগুলো কেবল বিনোদন নয়—একটি আবেগ, একটি ঘরের গল্প, একটি পরিচি...

ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা
২৭ জুন ২০২৬

ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পরিবারসহ পবিত্র ওমরাহ পালন করেছেন। সম্প্রতি বাবা, মা ও ছোট বোনকে...

আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি: সামান্থা
২৫ জুন ২০২৬

আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি: সামান্থা

গত বছরের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভি...

জুলাইয়ে ঢাকায় গাইবেন আতিফ আসলাম
২৫ জুন ২০২৬

জুলাইয়ে ঢাকায় গাইবেন আতিফ আসলাম

 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে