গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মেনু

ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা, অভিনয় নিয়ে কি ভাবছেন!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৩৬ এএম ২০২৬
ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা, অভিনয় নিয়ে কি ভাবছেন!
ছবি

ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা এবার যুক্ত হলেন করপোরেট দুনিয়ায়। একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে চাকরিতে যোগ দিয়েছেন তিনি। তবে নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে সরে যাচ্ছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বুধবার (১৯ আগস্ট) তমা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন চাকরির খবরটি জানান। এরপর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে, অভিনয় কি তাহলে ছেড়ে দিচ্ছেন তিনি?

তবে তমা স্পষ্ট করে জানিয়েছেন, অভিনয় চালিয়ে যাবেন। তিনি বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।’

নতুন চাকরি প্রসঙ্গে তমা বলেন, ‘অভিনয়জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’

নতুন কর্মস্থলের গুলশান প্রধান কার্যালয়ে তোলা একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তমা। তার নতুন উদ্যোগে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী দীপা খন্দকার, সাদিয়া আয়মান, নির্মাতা শিহাব শাহীনসহ অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।

তমা জানান, নতুন চাকরির কারণে অভিনয় থেকে দূরে সরে যেতে হবে না। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয় পেশার বিষয়ে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। ফলে অভিনয়ের পাশাপাশি ব্যাংকের নতুন দায়িত্বও সমানতালে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

তমাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। এবার ভিকি জাহেদের পরিচালনায় একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।

এসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পিংক বাস নিয়ে ট্রল, কড়া জবাব নিলয় আলমগীরের
১৯ আগস্ট ২০২৬

পিংক বাস নিয়ে ট্রল, কড়া জবাব নিলয় আলমগীরের

যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও ট্রল চলছে। এবার এ বিষয়ে নিজের মতামত জানিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্...

শাহরুখের ‘মান্নাতে’ আট ফুটের সাপ, নিখোঁজ আরেকটি
১৮ আগস্ট ২০২৬

শাহরুখের ‘মান্নাতে’ আট ফুটের সাপ, নিখোঁজ আরেকটি

বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘মান্নাত’-এ নাগপঞ্চমীর দিন হঠাৎ দেখা মিলল দুটি সাপ...

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা
১৮ আগস্ট ২০২৬

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

একের পর এক চমক দিয়ে যাচ্ছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। তার নির্মিত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’...

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী
১৮ আগস্ট ২০২৬

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক অঙ্গনে যাত্রা শুরু করেছেন সামিরা খান মাহি। তিনি জানিয়েছেন, একটি গাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে