গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

জঘন্য সিনেমা দেখতে ভিড়, গড়লো আয়ের ইতিহাস

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৪৯ এএম ২০২৬
জঘন্য সিনেমা দেখতে ভিড়, গড়লো আয়ের ইতিহাস
ছবি

ছবি সংগৃহীত

নিম্নমানের গ্রাফিকস, অগোছালো গল্প আর অদ্ভুত নির্মাণশৈলীর কারণে সিনেমাটি দেখে দর্শকদের বিরক্ত হওয়ার কথা ছিল। কিন্তু ঘটেছে ঠিক উল্টো। সিনেমাটি কতটা খারাপ, সেটি দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন দর্শকরা। আর সেই কৌতূহলেই চীনের বক্স অফিসে আয়ের ইতিহাস গড়েছে স্বল্পবাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’।

একটি গরুর স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম ১০ দিনে আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান। শুরুতে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল প্রায় নেই বললেই চলে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির দুর্বল গ্রাফিকস, প্রযুক্তিগত ত্রুটি এবং অদ্ভুত সব দৃশ্য নিয়ে রসিকতা ছড়িয়ে পড়তেই পরিস্থিতি বদলে যায়। সিনেমাটি যে কতটা খারাপ, তা নিজের চোখে দেখতে প্রেক্ষাগৃহে যেতে শুরু করেন দর্শকরা। অদ্ভুত এই কৌতূহলের জেরে রাতারাতি বাড়তে থাকে দর্শকসংখ্যা।

ফলাফলও চমকপ্রদ। স্বল্পবাজেটের সিনেমাটির আয় লাফিয়ে ১ কোটি ১৪ লাখ ইউয়ান ছাড়িয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মন্তব্য সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দেয়। এক দর্শক মন্তব্য করেন, ছবিটি দেখলে হয়তো ৮০ মিনিট আফসোস হবে, কিন্তু না দেখলে সারা জীবন আফসোস করতে হবে।

এই কৌতূহলকে পুঁজি করেই বড় কোনো প্রচারণা ছাড়াই সিনেমাটি চীনের বক্স অফিসে বড় বাজেটের হলিউড সিনেমার সঙ্গে পাল্লা দিতে শুরু করে।

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নত প্রযুক্তির যুগে ‘নিউ লাই’কে অনেকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। প্রযুক্তিগত নানা দুর্বলতা থাকা সত্ত্বেও চীনা দর্শকরা মজা করে সিনেমাটিকে ‘খাঁটি হাতে তৈরি কারুশিল্প’ হিসেবে আখ্যা দিয়েছেন। চলতি গ্রীষ্মে এটি হয়ে উঠেছে সবচেয়ে অপ্রত্যাশিত সাফল্যগুলোর একটি।

সিনেমাটির জনপ্রিয়তার পেছনে চীনের শেয়ারবাজারের সঙ্গেও এক ধরনের মনস্তাত্ত্বিক যোগসূত্র খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। চীনা ভাষায় ‘নিউ’ শব্দটির সঙ্গে ‘ষাঁড়’ বা চাঙা শেয়ারবাজারের একটি প্রতীকী সম্পর্ক রয়েছে। দেশটির অর্থনৈতিক মন্দার মধ্যে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাও সিনেমাটির প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন বাড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

শুরুতে সিনেমাটির প্রচারপত্র ও পোস্টারের মানও ছিল বেশ নিম্নমানের। কিন্তু হঠাৎ দর্শক চাহিদা বেড়ে যাওয়ায় হল কর্তৃপক্ষকে অতিরিক্ত প্রদর্শনীর ব্যবস্থা করতে হয়। এমনকি কোথাও কোথাও কর্মীরা কাগজ ও রং দিয়ে নিজেরাই হাতে এঁকে পোস্টার তৈরি করে হলের সামনে টাঙিয়ে দেন। ঝকঝকে বড় বাজেটের পোস্টারের পাশে সেই হাতের আঁকা পোস্টারও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে ওঠে।

তবে এই অপ্রত্যাশিত সাফল্য নিয়ে সমালোচনাও রয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘বেইজিং নিউজ’-এর এক কলামে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, শুধু ব্যবসার স্বার্থে অতিরিক্ত নিম্নমানের সিনেমা প্রদর্শন করা হলে দীর্ঘমেয়াদে দর্শকরা প্রেক্ষাগৃহের ওপর আস্থা হারাতে পারেন। এ ক্ষেত্রে সিনেমা হল কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বড় কোনো প্রচারণা ছাড়াই প্রায় দর্শকহীনভাবে যাত্রা শুরু করা ‘নিউ লাই’ এখন চীনের বক্স অফিসে এক অদ্ভুত ও অভাবনীয় চমকে পরিণত হয়েছে। সিনেমাটি ভালো না খারাপ—সেই বিতর্কের চেয়েও বড় হয়ে উঠেছে একটি প্রশ্ন, সিনেমাটি আসলেই কতটা জঘন্য? আর সেই প্রশ্নের উত্তর জানতেই এখন প্রেক্ষাগৃহে ছুটছেন দর্শকরা।

এসি/আপ্র/১৮/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জন্মদিন পালন করতেন না নায়ক ফারুক
১৮ আগস্ট ২০২৬

জন্মদিন পালন করতেন না নায়ক ফারুক

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের জন্মদিন আজ। চলচ্চিত্র অঙ্গনে ‘মিয়া ভাই’ না...

বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস
১৭ আগস্ট ২০২৬

বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস

‘আওয়ারাপান টু’

বেঁচে থাকার লড়াইয়ের গল্পে সজল-ভাবনা
১৭ আগস্ট ২০২৬

বেঁচে থাকার লড়াইয়ের গল্পে সজল-ভাবনা

ছোট পর্দার পরিচিত জুটি আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। তারা এবার প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায়...

পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি
১৭ আগস্ট ২০২৬

পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায় দীর্ঘদিন পর আবারো একসঙ্গে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে