গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৫০ এএম ২০২৬
পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি
ছবি

ছবি সংগৃহীত

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায় দীর্ঘদিন পর আবারো একসঙ্গে পর্দায় ফিরছেন। একের পর এক সফল সিনেমা উপহার দেওয়া এই জুটি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর এক নতুন চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন- শোনা যাচ্ছে এমনটাই। ‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’ কিংবা ‘যকের ধন’ সিরিজের মতো জনপ্রিয় এবং ব্যবসা সফল চলচ্চিত্রে পরমব্রত ও কোয়েল জুটির রসায়ন দর্শকদের দারুণভাবে আপ্লুত করেছিল। এর আগে পরমব্রতের পরিচালনায়ও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন কোয়েল। সাম্প্রতিক সময়ে কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ ছবিটি সফলতা পেয়েছে এবং পরমব্রতকে দেখা গেছে ‘হাওয়া বদল টু’ সিনেমায়। ফলে ওটিটি প্ল্যাটফর্মে এই দুই তারকার নতুন সফর নিয়ে ইতিমধ্যেই টলিউডপাড়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
ইন্ডাস্ট্রি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরমব্রতের পরিচালনায় হইচই স্টুডিওজের নতুন সিনেমার নাম হতে পারে ‘বীর পুরুষ’। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালকের ভূমিকাও সামলাবেন পরমব্রত নিজে। ইতোমধ্যে ছবিটির চিত্রগ্রহণ শুরু হয়েছে বলে গুঞ্জন থাকলেও এ বিষয়ে পরমব্রত বা কোয়েল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের মতো শিল্পীরা থাকতে পারেন বলে জানা গেছে।
ডিসি/আপ্র/১৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে