গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, ফরিদপুর

জেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশিত: ১৫:০৯ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৫৬ এএম ২০২৬
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন
ছবি

ছবি সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যা (২৬), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার লঙ্কারচর এলাকার সৈকত চন্দ্র (২৬) ও একই গ্রামের বাসিন্দা নাসির মোল্যা (৩৬)।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করতেন। মোবাইল ফোনের মাধ্যমে ১ নম্বর আসামি নাসির মোল্যার সঙ্গে তার পরিচয় হয়। ২০২০ সালের ২৮ জানুয়ারি রাত ৮ টার দিকে আসামি নাসির মোল্যা দেখা করার জন্য ওই ছাত্রীর বাড়ির কাছাকাছি জীবন মন্ডলের বাগানের কাছে আসে। খবর পেয়ে ছাত্রীটি সেখানে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে আসামিরা তাকে মধুমতি নদীর তীরে থাকা একটি নৌকায় তুলে চরে নিয়ে সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। এ সময় মোবাইল ফোনে সেই নৃশংস ঘটনার ভিডিওচিত্র ধারণ ও ছবি তোলে। পাশবিক নির্যাতনে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে আসামিরা তাকে পুনরায় নৌকায় করে নদীর পাড়ে ফিরিয়ে এনে বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় ওই ছাত্রী বাড়ি ফিরে তার মা, বাবা ও স্বজনদের বিষয়টি জানায়। স্বজনদের সঙ্গে আলোচনা শেষে ২০২০ সালের ২৯ জানুয়ারি বোয়ালমারী থানায় হাজির হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ফলে সমাজে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ অনেকাংশে কমে আসবে। আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট।

এসি/আপ্র/১৮/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
১৮ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ...

ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার
১৮ আগস্ট ২০২৬

ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক মরম আলীকে (২...

৫ কিমি সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া রওনক এসএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয়
১৮ আগস্ট ২০২৬

৫ কিমি সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া রওনক এসএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয়

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রমনাথপুর। গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার দূর...

ডিসির কাছে পড়া দিয়ে স্কুলের একমাত্র জিপিএ-৫ জয়ী সাদিয়া
১৮ আগস্ট ২০২৬

ডিসির কাছে পড়া দিয়ে স্কুলের একমাত্র জিপিএ-৫ জয়ী সাদিয়া

এক বছর আগে গণশুনানির দিন ধার্য করেন দিনাজপুর জেলা প্রশাসক। গণশুনানিতে ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া আফরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে