গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৮ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:২৩ এএম ২০২৬
ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক মরম আলীকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে গুরুতর অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশী হওয়ার সুবাদে অভিযুক্ত মরম আলী নিয়মিত শিশুটিকে কোলে নিয়ে আদর করত। ঘটনার দিন সে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে নির্যাতন চালায়। এ সময় শিশুটির মা ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত যুবক দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন জানান, অভিযুক্ত মরম আলী ইতিপূর্বেও শিশুটির সঙ্গে অশোভন আচরণ করেছিল বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। ঘটনার পরদিন সোমবার শিশুটির বাবা বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার গভীর রাতে পুলিশ বাবনগাঁও এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মরম আলীকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসি/আপ্র/১৮/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন
১৮ আগস্ট ২০২৬

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্র...

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
১৮ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ...

৫ কিমি সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া রওনক এসএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয়
১৮ আগস্ট ২০২৬

৫ কিমি সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া রওনক এসএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয়

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রমনাথপুর। গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার দূর...

ডিসির কাছে পড়া দিয়ে স্কুলের একমাত্র জিপিএ-৫ জয়ী সাদিয়া
১৮ আগস্ট ২০২৬

ডিসির কাছে পড়া দিয়ে স্কুলের একমাত্র জিপিএ-৫ জয়ী সাদিয়া

এক বছর আগে গণশুনানির দিন ধার্য করেন দিনাজপুর জেলা প্রশাসক। গণশুনানিতে ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া আফরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে