গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাধ্যমিক শিক্ষায় স্মার্ট ক্লাসরুম, বড় উদ্যোগ সরকারের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ২০:২৮ এএম ২০২৬
মাধ্যমিক শিক্ষায় স্মার্ট ক্লাসরুম, বড় উদ্যোগ সরকারের
ছবি

ছবি সংগৃহীত

দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্মার্ট ক্লাসরুম’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পের আওতায় ১৫০টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ে মোট ৩০০টি নতুন স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যমান আরো ৩০০টি ক্লাসরুম সংস্কার করা হবে। এছাড়া রেকর্ডিং রুম, মিটিং রুম এবং একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পটি চীন সরকারের আর্থিক অনুদান ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩৫ কোটি টাকা এবং ২০২৬-২৭ অর্থবছর থেকে এর বাস্তবায়ন শুরু হতে পারে।

প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিটি বিদ্যালয়ে থাকবে ‘ইন্টারেক্টিভ এডুকেশন প্যানেল’ (আইইপি)। এর মাধ্যমে ক্লাস স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে এবং সেই পাঠ ক্লাউড প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সহজেই এসব পাঠ গ্রহণ করতে পারবে। এছাড়া কিউআর কোড স্ক্যান করে শিক্ষার্থীরা দ্রুত নোট ও কোর্স সামগ্রী সংগ্রহ করতে পারবে।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা খাতে ডিজিটাল বৈষম্য কমানো এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের আশা করছে সংশ্লিষ্টরা। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

প্রকল্পের অংশ হিসেবে ১০টি আধুনিক রেকর্ডিং স্টুডিও ও ৩০টি শিক্ষা দপ্তরের জন্য বিশেষ মিটিং রুম স্থাপন করা হবে। এছাড়া একটি কেন্দ্রীয় ক্লাউডভিত্তিক ডাটা সেন্টার দেশের সব স্মার্ট ক্লাসরুমকে একসঙ্গে যুক্ত করবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এসি/আপ্র/০৩/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ
০২ সেপ্টেম্বর ২০২৬

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এব...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা
০২ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বু...

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সে অন...

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
০১ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার (টেস্ট) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে