গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ দশ ভুল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪২ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৪৫ এএম ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ দশ ভুল
ছবি

ছবি আজকের প্রত্যাশা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ মোট ১০টি ভুল পাওয়া গেছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি ঘিরে শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞপ্তির মূল অংশেই চারটি বানান ভুল রয়েছে। ‘গুচ্ছভূক্ত’, ‘শিক্ষাবষের্র’, ‘অনুষ্টিত’ ও ‘লক্ষে’ এসব শব্দ ভুলভাবে লেখা হয়েছে। বাংলা একাডেমি অনুযায়ী সঠিক বানান যথাক্রমে ‘গুচ্ছভুক্ত’, ‘শিক্ষাবর্ষের’, ‘অনুষ্ঠিত’ ও ‘লক্ষ্যে’।

স্বাক্ষরকারী রেজিস্ট্রারের পদবীতেও ভুল দেখা যায়। সেখানে ‘রেজিস্ট্রার (ভারপাপ্ত)’ লেখা হলেও সঠিক হবে ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’।

অনুলিপি অংশে আরও পাঁচটি ভুল ধরা পড়ে। ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ’ এবং ‘ফিল্ম এন্ড মিডিয়া বিভাগ’ নামে যে দুটি বিভাগের উল্লেখ করা হয়েছে, সেগুলো বিশ্ববিদ্যালয়ের প্রকৃত নাম নয়। সঠিক নাম ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ’ ও ‘ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ’।

এছাড়া ‘শিউলিমালা মুজিব হল’ লেখা হলেও প্রকৃত নাম ‘শিউলিমালা হল’। কর্মকর্তাদের পদবীতেও ‘ডেপুটি চিপ’ ও ‘টিএসটু ভিসি’ লেখা হয়েছে, যা যথাক্রমে ‘ডেপুটি চিফ’ ও ‘পিএস টু ভিসি’ হওয়া উচিত।

একই লাইনে ‘মেডিকেল’ ও ‘মেডিক্যাল’ দুটি ভিন্ন বানানের ব্যবহারও অসামঞ্জস্য সৃষ্টি করেছে।

এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তরের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. আমিনুল ইসলাম বলেন, “দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের তাগিদে সম্ভবত আগের ফরম্যাট ব্যবহার করা হয়েছে। তাড়াহুড়োর কারণে ভুলগুলো চোখ এড়িয়ে গেছে। দ্রুত সংশোধন করা হবে”।
সানা/আপ্র/১/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনে সাত শর্ত
২২ আগস্ট ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনে সাত শর্ত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা থেক...

এক ধাপেই একাদশে ভর্তি, থাকছে না মাইগ্রেশন
১৯ আগস্ট ২০২৬

এক ধাপেই একাদশে ভর্তি, থাকছে না মাইগ্রেশন

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়। এবার তিন ধাপের পর...

ঠাকুরগাঁওয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন
১৯ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন

ঠাকুরগাঁওয়ে ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ...

ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী
১৮ আগস্ট ২০২৬

ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই