গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মেনু

এক ধাপেই একাদশে ভর্তি, থাকছে না মাইগ্রেশন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:১৭ এএম ২০২৬
এক ধাপেই একাদশে ভর্তি, থাকছে না মাইগ্রেশন
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়। এবার তিন ধাপের পরিবর্তে এক ধাপেই অনলাইনে ভর্তি আবেদন নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে থাকছে না মাইগ্রেশন বা পছন্দের কলেজ পরিবর্তনের সুযোগ।

এ ছাড়া নভেম্বর পর্যন্ত অপেক্ষা না করে সেপ্টেম্বরের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করে একই মাসের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

একবারই আবেদনের সুযোগ

গত কয়েক বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ধাপে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার সুযোগ পেতেন। তবে এবার প্রথম ধাপেই একবার আবেদন করতে হবে। আবেদন করার সুযোগ একবার হওয়ায় আগের মতো মাইগ্রেশনের সুবিধাও থাকবে না।

তবে খাতা পুনর্নিরীক্ষার পর ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নতুন করে আবেদনের সুযোগ পাবেন। একইভাবে কোনো শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন না করলে, কলেজ না পেলে কিংবা কোনো কারণে ভর্তি কার্যক্রম থেকে বাদ পড়লেও আবার আবেদনের সুযোগ দেওয়া হবে।

সেপ্টেম্বরে শেষ হবে ভর্তি, শুরু হবে ক্লাস

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু এবং ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিল। ক্লাস শুরুর প্রস্তাব ছিল ১২ নভেম্বর।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ প্রস্তাবে সম্মতি দেওয়া হয়নি। এখন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনলাইন আবেদন শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। ভর্তি কার্যক্রম শেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পুনর্নিরীক্ষার পর নতুন করে আবেদন করে কলেজ পরিবর্তনের সুযোগ পাওয়া শিক্ষার্থীদেরও আগামী ১ অক্টোবরের মধ্যে ক্লাসে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর উদ্যোগ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এটি চূড়ান্ত করার আশা করা হচ্ছে। এরপর নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় জারি করবে।

নীতিমালায় পরিবর্তনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, একাডেমিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। এ কারণে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একাদশ শ্রেণির ক্লাস ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা। কিন্তু গত কয়েক বছর নানা কারণে তা সম্ভব হয়নি। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয় ১০ জুলাই। এরপর ভর্তি কার্যক্রম শেষে একাদশের ক্লাস শুরু হয়েছিল ১৫ সেপ্টেম্বর।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ১০ আগস্ট। তাই গত বছরের তুলনায় ভর্তি ও একাডেমিক কার্যক্রম দ্রুত শেষ করে সেপ্টেম্বরের মধ্যেই ক্লাস শুরুর লক্ষ্য নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁওয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন
১৯ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন

ঠাকুরগাঁওয়ে ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ...

ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী
১৮ আগস্ট ২০২৬

ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানু...

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: ববি হাজ্জাজ
১৮ আগস্ট ২০২৬

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতার পরিবর্তে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিশুদের শেখানোর ওপর গুরুত্ব দেও...

রাজনৈতিক অবহেলায় সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক
১৬ আগস্ট ২০২৬

রাজনৈতিক অবহেলায় সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুই দশক পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে ময়মনসিংহের ত্রিশালে অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে