গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ইসলামী ব্যাংকে আস্থা ফেরাতে স্বাধীন পর্ষদ গঠনের দাবি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১২:২৩ এএম ২০২৬
ইসলামী ব্যাংকে আস্থা ফেরাতে স্বাধীন পর্ষদ গঠনের দাবি
ছবি

ছবি সংগৃহীত

ইসলামী ব্যাংক ঘিরে চলমান অনিশ্চয়তা ও গ্রাহকদের উদ্বেগ দূর করতে স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একই সঙ্গে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, অর্থ পাচারের বিচার এবং মালিকানা কাঠামো পুনর্বিন্যাসসহ ৭ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তব্যে সংগঠনের আহ্বায়ক নুরনবী মানিক বলেন, ইসলামী ব্যাংক দেশের আর্থিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি শুধু একটি ব্যাংক নয়, বরং কোটি গ্রাহকের আস্থা, রেমিট্যান্স প্রবাহ এবং ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংকটির পরিচালনা ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের কারণে গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগ এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের অপসারণের পর পরিস্থিতি আরো আলোচনায় এসেছে। তিনি বলেন, গ্রাহকদের উদ্বেগ ও দাবি তুলে ধরতে গত ২৪ মে থেকে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সর্বশেষ ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দ্রুত একটি যোগ্য, সৎ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানানো হয়। চেয়ারম্যান পরিবর্তন ও তারল্য সহায়তার মতো কিছু পদক্ষেপ নেওয়া হলেও ব্যাংকটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং গ্রাহকদের পূর্ণ আস্থা পুনরুদ্ধারে এখনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি।

সাত দফা দাবির মধ্যে রয়েছে-
১. অংশীজনদের সঙ্গে আলোচনা করে স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন।
২. ২০১৭ সালে পরিবর্তিত মালিকানা কাঠামো পুনর্বহাল।
৩. ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন।
৪. পাচার হওয়া অর্থ উদ্ধার।
৫. দায়ী ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত।
৬. ব্যাংক কোম্পানি আইন সংশোধন।
৭. ইসলামী ব্যাংক বিষয়ে সংসদে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার।

সানা/কেএমএএ/আপ্র/১৯/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি
১০ নভেম্বর ২০২৬

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার...

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
১০ নভেম্বর ২০২৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে...

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর
০৯ নভেম্বর ২০২৬

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বি...

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার
০৮ নভেম্বর ২০২৬

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার

একেএম ফজলুল হক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধ পথে সোনার বার আসার পরিমাণে বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই