গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

মুরগির বাজার উত্তপ্ত, তেল সবজিও চড়া

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৪ এএম ২০২৬
মুরগির বাজার উত্তপ্ত, তেল সবজিও চড়া
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে ঈদের পর থেকে মুরগি, ভোজ্যতেল, মাংস ও সবজিসহ নিত্যপণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে সোনালি ও দেশি মুরগির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, একই সঙ্গে খোলা ভোজ্যতেল ও কিছু সবজির দামও বেড়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর রামপুরা, কারওয়ান বাজার ও মালিবাগ এলাকায় বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও সোনালি ও দেশি মুরগির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে সোনালি মুরগি কেজিপ্রতি ৪২০ টাকায় বিক্রি হচ্ছে, আর দেশি মুরগির দাম ৮০০ টাকা ছুঁয়েছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হতো। এক সপ্তাহের ব্যবধানে এসব মুরগির দাম দ্রুত বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাপ কমে গেছে।

কারওয়ান বাজারের বিক্রেতা এনামুল বলেন, “দাম বাড়ার কারণে বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সরবরাহও কমে গেছে।” আরেক বিক্রেতা রিয়াদ জানান, বাজারে পর্যাপ্ত মুরগি আসছে না, বিশেষ করে সোনালি ও দেশি মুরগির সরবরাহ অনেক কমে গেছে।

অন্যদিকে গরুর মাংসের দাম এক সপ্তাহ আগের তুলনায় বেড়ে কেজিপ্রতি ৮২০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল প্রায় ৭৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকায়।

ভোজ্যতেলের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খোলা সয়াবিন তেল বর্তমানে লিটারপ্রতি ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৮৫ থেকে ১৯০ টাকা। একই সময়ে খোলা পামতেলের দাম বেড়ে ১৮৪ থেকে ১৮৫ টাকায় দাঁড়িয়েছে, যা আগে ছিল প্রায় ১৭৫ টাকা।

তবে বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি লিটার ১৯৫ টাকাই রয়েছে, যদিও বাজারে এর সরবরাহ দীর্ঘদিন ধরেই সীমিত।

সবজির বাজারেও মিশ্র চিত্র দেখা গেছে। কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও অনেক সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে আলু ও পেঁয়াজের দাম তুলনামূলক কম রয়েছে-আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায় এবং পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।
সানা/আপ্র/৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী
১৪ অক্টোবর ২০২৬

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

চীনের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বাংলাদ...

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের
১৩ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচ...

দেশের বাজারে কমলো সোনার দাম
১৩ অক্টোবর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.৯ শতাংশ, আইএমএফের পূর্বাভাস
১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.৯ শতাংশ, আইএমএফের পূর্বাভাস

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আরো হতাশার খবর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে