গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

এলপি গ্যাসের ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:২১ এএম ২০২৬
এলপি গ্যাসের ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
ছবি

ছবি সংগৃহীত

এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কমিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে এ তথ্য জানান।

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। শিল্পখাত এবং গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল এবং জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকার জনস্বার্থে এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কিছুটা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে সরকার ১৬ ফেব্রুয়ারি পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে এলপিজি আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে।

সেখানে বলা হয়, আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপপূর্বক স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির পরে স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজিত হয়, তার ওপর কোনো ভ্যাট কার্যকর রইল না। প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ থেকে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে পূর্বের তুলনায় ভোক্তা সাধারণের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার হ্রাস পাবে।

এসি/আপ্র/১৭/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঢাকায় ভ্যানে কাঁচামরিচের কেজি ৩০ টাকা
১৭ নভেম্বর ২০২৬

ঢাকায় ভ্যানে কাঁচামরিচের কেজি ৩০ টাকা

কিছুদিন আগেও যে কাঁচামরিচের কেজি ৪০০ থেকে ৬০০ টাকা ছিল, রাজধানীর বিভিন্ন এলাকায় এখন তা বিক্রি হচ্ছে...

খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
১৬ নভেম্বর ২০২৬

খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। গত সেপ্টেম্বর শেষে ত...

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আরো ৮০ লাখ ইউরো দিচ্ছে ইইউ
১৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আরো ৮০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরো ৮০ লাখ ইউরো মান...

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত
১৫ নভেম্বর ২০২৬

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের বাজারমূল্য সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমানো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই