গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট্ট স্নেহার চিকিৎসায় সহায়তার আকুতি রিকশাচালক বাবার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১১ এএম ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট্ট স্নেহার চিকিৎসায় সহায়তার আকুতি রিকশাচালক বাবার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ: দৈনন্দিন জীবিকার সংগ্রামে দিন আনা দিন খাওয়া রিকশাচালক সেলিম খানের ছোট্ট সংসারে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা। রংপুরের বদরগঞ্জ পৌরসভার বাসিন্দা এই শ্রমজীবী বাবার একমাত্র মেয়ে সাদিয়া আক্তার স্নেহা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে ওষুধ, রক্ত পরীক্ষা ও অন্যান্য চিকিৎসা ব্যয়। পরিবারের সামান্য সঞ্চয় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। মেয়ের চিকিৎসা চালিয়ে নিতে না পেরে অসহায় বাবা এখন মানবিক সহায়তার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

কান্নাজড়িত কণ্ঠে সেলিম খান বলেন, “মেয়ের জীবন বাঁচাতে যা ছিল সব খরচ করে ঢাকায় নিয়ে এসেছি। ডাক্তারদের পরামর্শে ভর্তি করেছি। এখন চিকিৎসার খরচ চালিয়ে যাওয়ার মতো কোনো সামর্থ্য আমার নেই। আল্লাহ ছাড়া আর কাউকে ভরসা করার মতো অবস্থা নেই।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্নেহার দীর্ঘমেয়াদি ও নিয়মিত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকেরা আশাবাদী, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখা গেলে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য না থাকায় পরিবারটি চরম সংকটে পড়েছে।

অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বজনরা। তাই মেয়ের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান, দয়ালু ও মানবিক মানুষদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন সেলিম খান।

তিনি বলেন, “মানুষের একটু একটু সহায়তা পেলে হয়তো আমার মেয়েটা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”

সহায়তা পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে একটি ব্যক্তিগত মোবাইল আর্থিক সেবার নম্বর দেওয়া হয়েছে।

সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ ও নগদ নম্বর: ০১৭৯৪৮৪৫৬০৬ (ব্যক্তিগত)
বাংলাদেশ শিশু হাসপাতাল, ঢাকা।


সানা/আপ্র/১৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই