গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

জেলা প্রতিনিধি, পাবনা

জেলা প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ১২:০৬ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:২৮ এএম ২০২৬
চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি
ছবি

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর মাঝগ্রাম স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর যাত্রীরা চিৎকার ও ছোটাছুটি শুরু করেন। পরে ট্রেন থামিয়ে যাত্রী ও কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ঈশ্বরদীগামী ফাইভ ডাউন মেইল ট্রেনে এ ঘটনা ঘটে।

ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছানোর পর ক্ষতিগ্রস্ত বগিটিকে ড্যামেজ ঘোষণা করে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়।

ট্রেনে থাকা যাত্রী আব্দুল হামিদ জানান, ঢাকা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাঝগ্রাম স্টেশনের কাছে হঠাৎ বগিতে আগুনের সূত্রপাত হয়। তার ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

আগুন দেখতে পেয়ে বগির যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার ও ছোটাছুটি শুরু করেন। আতঙ্কে কয়েকজন যাত্রী ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টাও করেন। পরে চালক বিষয়টি জানতে পেরে ট্রেন থামিয়ে দেন। যাত্রী ও ট্রেনের কর্মচারীরা মিলে আগুন নেভান।

আরেক যাত্রী আসাদুল ইসলাম বলেন, পুরোনো বৈদ্যুতিক তারের সমস্যার কারণে আগুন লাগতে পারে। তবে আগুনে বগিটির বড় ধরনের ক্ষতি হয়নি। যে অংশে আগুন লেগেছিল, শুধু ওই অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

ঘটনার বিষয়ে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোনো সমস্যার কারণে ট্রেনটির একটি বগি ড্যামেজ করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে বৈদ্যুতিক বিভাগ বলতে পারবে।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, একটি ট্রেনের বগিতে সমস্যা হয়েছিল বলে তিনি শুনেছেন। পরে সেটি সমাধান করা হয়েছে। তবে ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল, তা তিনি বিস্তারিত জানেন না।

এ বিষয়ে জানতে পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এসি/আপ্র/১২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত জনস্বাস্থ্য বি...

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা
১৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা

বাংলাদেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব নিয়ে পরিচালিত এক সমন্বিত গবেষণায় শিশুদের হাম আক্রান্ত হওয়ার পেছ...

বদরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে তদন্ত
১৭ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে তদন্ত

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা...

চাঁদাবাজির মামলায় টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
১৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির মামলায় টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে